News Flash

  • Home
  • Uncategorized
  • আউটসোর্সিংয়ে চাকুরীর সিদ্ধান্তের প্রতিবাদে বিলোনিয়াতে বামপন্থী যুব সংগঠনগুলির বিক্ষোভ
Image

আউটসোর্সিংয়ে চাকুরীর সিদ্ধান্তের প্রতিবাদে বিলোনিয়াতে বামপন্থী যুব সংগঠনগুলির বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়া, ১৪ মার্চ৷৷ বিজেপি- আইপিএফটি জোট সরকারের জন বিরোধী বেকার স্বার্থথবিরোধী কালো সার্কুলারের বিরুদ্ধে প্রতিবাদে এগিয়ে আসার আহ্বান জানিয়ে সরব হলো বামপন্থী যুব সংগঠন ডিওয়াইএফআই এবং টিওআইএফ৷ রাজ্যের বিভিন্ন মহকুমার সাথে বিলোনিয়াতেও প্রতিবাদ জানিয়ে হয় মিছিল ও সভা৷ মিছিল ও সভায় ব্যাপক সংখ্যক যুবকদের অংশগ্রহণ পরিলক্ষিত হয়েছে৷


উল্লেখ্য রাজ্য সরকার সরকারি চাকরির দরজা বন্ধ করে গ্রুপ ডি থেকে অফিসার নিয়োগের দায়িত্ব বেসরকারি এজেন্সির হাতে তুলে দিয়েছে৷ রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে তীব্র বিরোধিতা করে রাস্তায় নামলো বামপন্থী যুব সংগঠন৷ আউটসোর্সিং প্রথা বন্ধ করে অবিলম্বে সরকারি দপ্তরে স্থায়ী নিয়োগ করার দাবিতে স্লোগান তুলে গর্জে উঠলো বিলোনিয়ার বাম নেতাকর্মী থেকে শুরু করে বামপন্থী যুব সংগঠনের নেতাকর্মীরা৷


রবিবার সিপিআইএম বিলোনিয়া মহকুমা কমিটির কার্যালয় থেকে বেসরকারি এজেন্সির মাধ্যমে নিয়োগ নীতির তীব্র বিরোধিতা করে শুরু হয় প্রতিবাদ মিছিল৷ মিছিলে নেতৃত্ব দেন বামপন্থী যুব সংগঠনের মহাকুমা সম্পাদক মধুসূদন দত্ত, বিলোনিয়া শহরাঞ্চল কমিটির সম্পাদক গৌতম সেন, ছাত্র নেতা সুকান্ত মজুমদার, টি ওয়াইএফ নেতা সুবীর ত্রিপুরা, পার্টির রাজ্য কমিটির সদস্য দীপঙ্কর সেন৷ মিছিলটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করার পর ১ নং টিলার মোড়ের সামনে দাঁড়িয়ে কিছু ক্ষন প্রতিবাদ দেখানোর পর হয় সভা৷


বেকারদের কর্মসংস্থানের দাবি তুলে, বিজেপি আইপিএফটি জোট সরকারের তীব্র সমালোচনা করে, আউটসোর্সিং প্রথার বিরুদ্ধে সরব হয়ে লড়াই আন্দোলন গড়ে তোলার আহ্বান রাখেন সভার বক্তা যুব সংগঠনের মহাকুমা সম্পাদক মধুসূদন দত্ত৷এ বিষয়ে সরকার অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ না করলে যুবসংঘঠন আরও বৃহত্তর আন্দোলনে শমিল হবে বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে৷বেকার স্বার্থবিরোধী কাল সার্কুলার অবিলম্বে প্রত্যাহার করেন এতে রাজ্য সরকারের প্রতি সংগঠনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে৷অবিলম্বে এ বিষয়ে পদক্ষেপ গ্রহণ করা না হলে তারা আরও বৃহত্তর আন্দোলন সংগঠিত করবে বলেও হুঁশিয়ারি দিয়েছে৷শুধু দুনিয়াতেই নয় রাজ্যের বিভিন্ন স্থানে বাম সংগঠনগুলি এই ইস্যুতে বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top