News Flash

  • Home
  • Uncategorized
  • পালাক্কড় আসনের প্রার্থী শ্রীধরণ, কেরলে ১১৫টি আসনে লড়বে বিজেপি
Image

পালাক্কড় আসনের প্রার্থী শ্রীধরণ, কেরলে ১১৫টি আসনে লড়বে বিজেপি

নয়াদিল্লি, ১৪ মার্চ (হি.স.): কেরলে ১৪০টি আসনের মধ্যে ১১৫টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। বাকি ২৫টি আসন ৪টি দলের জন্য ছেড়ে দিয়েছে বিজেপি। কেরল বিধানসভা নির্বাচনে পালাক্কড় আসনের প্রার্থী করা হয়েছে বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী ‘মেট্রোম্যান’ ই শ্রীধরণকে। রবিবার সাংবাদিক সম্মেলনে এমনটাই জানিয়েছেন বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক অরুণ সিং।  


কেরলে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী ৬ এপ্রিল। কেরলে বিধানসভা নির্বাচনের ভোটগণনা হবে ২ মে। কেরলে মোট বিধানসভা আসনের সংখ্যা ১৪০ (এসসি-১৪ এবং এসটি-২)। এদিন বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক অরুণ সিং জানিয়েছেন, কেরলে ১১৫টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে বিজেপি। বাকি ২৫টি আসন ৪টি দলের জন্য ছেড়ে দেওয়া হয়েছে। পালাক্কড় আসনের প্রার্থী করা হয়েছে ই শ্রীধরণকে। রাজ্য বিজেপির সভাপতি কে সুরেন্দ্রণ লড়বেন মঞ্জেশ্বর এবং কোন্নি বিধানসভা আসন থেকে। কেরলের প্রাক্তন রাজ্য সভাপতি কুম্মানাম রাজাশেখরণ লড়বেন নেমোম বিধানসভা আসন থেকে। অরুণ সিং আরও জানিয়েছেন, কাঞ্জিরাপ্পালী আসনের বিজেপি প্রার্থী হলেন কে জে আলফোনস, ত্রিশুর আসনে লড়বেন সুরেশ গোপী, ত্রিরুর আসনে আব্দুল সালাম এবং ইরিনজালাকুড়া আসনে লড়বেন প্রাক্তন ডিজিপি জ্যাকব থমাস।

অসম বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে ৩১ মে, অসমে মোট বিধানসভা আসনের সংখ্যা ১২৬ (এসসি-৮ এবং এসটি ১৬)। বিজেপির জাতীয় সাধারণ সম্পাদক অরুণ সিং জানিয়েছেন, অসমে ১২৬টি আসনের মধ্যে ৯২টি আসনে লড়বে বিজেপি, বাকি আসনে পার্টনার পার্টি লড়বে। এদিন তৃতীয় দফা ভোটের ১৭ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। ধর্মাপুর আসনে লড়বেন চন্দ্র মোহন পাটোয়ারী।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top