News Flash

  • Home
  • Uncategorized
  • সাফল্য সুরক্ষা বাহিনীর, শোপিয়ানে এনকাউন্টারে নিকেশ একজন জঙ্গি
Image

সাফল্য সুরক্ষা বাহিনীর, শোপিয়ানে এনকাউন্টারে নিকেশ একজন জঙ্গি

শ্রীনগর, ১৪ মার্চ (হি.স.): শনিতে শুরু রবিতে শেষ, কাশ্মীরে জঙ্গি নিকেশ অভিযানে ফের সাফল্য পেল সুরক্ষা বাহিনী। জম্মু ও কাশ্মীরের শোপিয়ান জেলায় সুরক্ষা বাহিনীর গুলিতে নিকেশ হয়েছে একজন জঙ্গি। কুখ্যাত জৈইশ-ই-মহম্মদ জঙ্গিদের উপস্থিতির খবর পাওয়ার পর শনিবার সন্ধ্যা থেকে শোপিয়ান জেলার রাওয়ালপোরা এলাকায় অভিযান চালায় সুরক্ষা বাহিনী। সুরক্ষা বাহিনী জানতে পারে ওই এলাকায় লুকিয়ে রয়েছে জৈইশ-ই-মহম্মদ কমান্ডার উইলিয়াত ওরফে সাজাদ আফগানি। শনিবার গভীর রাত পর্যন্ত চলতে থাকে অভিযান।


রাতের অন্ধকারের কারণে কিছু সময়ের জন্য অভিযান বন্ধও রাখা হয়। রবিবার সকালে পুনরায় অভিযান শুরু হলে নিকেশ হয়েছে একজন জঙ্গি। নিহত জঙ্গির নাম ও পরিচয় জানার চেষ্টা চলছে। তবে, নিহত জঙ্গি জৈইশ-ই-মহম্মদ সন্ত্রাসী সংগঠনের সদস্য বলেই মনে করা হচ্ছে। শেষ খবর অনুযায়ী, ওই এলাকায় এখনও অভিযান চালিয়ে যাচ্ছে সুরক্ষা বাহিনী।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top