News Flash

  • Home
  • Uncategorized
  • মায়ানমারে সেনা অভ্যুত্থান, অনুপ্রবেশ নিয়ে মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড ও অরুণাচল প্রদেশকে সতর্ক করল কেন্দ্র
Image

মায়ানমারে সেনা অভ্যুত্থান, অনুপ্রবেশ নিয়ে মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড ও অরুণাচল প্রদেশকে সতর্ক করল কেন্দ্র

নয়াদিল্লি, ১৩ মার্চ (হি.স.) : মায়ানমারে সেনা অভ্যুত্থানে ভারতে সে-দেশের নাগরিকদের অনুপ্রবেশের আশঙ্কায় উত্তর-পূর্বাঞ্চলের চার রাজ্যকে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সতর্ক করেছে। মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ড এবং অরুণাচল প্রদেশ প্রশাসনকে মায়ানমার সীমান্তে কড়া নজরদারি এবং অনুপ্রবেশজনিত পরিস্থিতিতে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়ার জন্য প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। একইভাবে আসাম রাইফেলস-কেও সতর্ক করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।

শুধু তা-ই নয়, রাষ্ট্রপুঞ্জ শরণার্থী কনভেনশন ১৯৫১ মোতাবেক রাজ্য সরকারের কাউকে শরণার্থী হিসেবে গ্রহণ করার এক্তিয়ার নেই, সে-বিষয়টিও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক মনে করিয়ে দিয়েছে। মন্ত্রকের নির্দেশিকা অনুসারে, রাজ্যগুলি অবশ্যই অবগত রয়েছে মায়ানমারে সেনা অভ্যুত্থানে সে-দেশের নাগরিকদের ভারতে অনুপ্রবেশের যথেষ্ঠ সম্ভাবনা রয়েছে। কারণ, মায়ানমারের নাগরিকরা স্বদেশে নিজেদের সুরক্ষিত মনে করছেন না। ইতিমধ্যে সমস্ত রাজ্যের মুখ্যসচিবদের মন্ত্রকের তরফে মায়ানমারের নাগরিকদের ভারতে প্রবেশ আটকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। স্বাভাবিকভাবেই ওই চার রাজ্য ইতিমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে।

প্রসঙ্গত, মায়ানমারের সাথে মিজোরামের ৫১০ কিমি, মণিপুরের ৩৯৮ কিমি, নাগাল্যান্ডের ২১৫ কিমি এবং অরুণাচল প্রদেশের ৫২০ কিমি এলাকাজুড়ে সীমান্ত রয়েছে। ফলে, মায়ানমারেএ অভ্যন্তরীণ অশান্তি স্বাভাবিকভাবে উত্তর-পূর্বাঞ্চলের ওই চার রাজ্য এবং নয়াদিল্লিকেও চিন্তায় ফেলেছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top