News Flash

  • Home
  • Uncategorized
  • বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি, দিল্লি সীমান্তে বাড়ি তৈরি করছেন অন্নদাতারা
Image

বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি, দিল্লি সীমান্তে বাড়ি তৈরি করছেন অন্নদাতারা

নয়াদিল্লি, ১৩ মার্চ (হি.স.): বৃহত্তর আন্দোলনের প্রস্তুতি শুরু করে দিয়েছেন অন্নদাতারা। এবার দিল্লি সীমান্তে রীতিমতো পাকা বাড়ি বানানো শুরু করেছেন আন্দোলনরত কৃষকরা। ইতিমধ্যেই ২৫টি পাকা বাড়ি তৈরি করা হয়েছে, আগামী দিনে ১০০০-২০০০ পাকা বাড়ি তৈরি করার লক্ষ্যমাত্রা নিয়েছেন কৃষকরা। কেন্দ্রের পাশ করা ৩টি কৃষি আইনের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছেন কৃষকরা। ইতিমধ্যেই এই বিক্ষোভ ৪ মাসে পড়েছে। দিল্লি সীমান্তে মাত্রাতিরিক্ত শীতের মধ্যে অস্থায়ী ছাউনি বানিয়ে শুরু হয়েছিল বিক্ষোভ। দিল্লিতে ধীরে ধীরে বাড়বে গরমের দাপট, সেই কথা মাথায় রেখেই তৈরি করা হচ্ছে পাকা বাড়ি।
দিল্লি-হরিয়ানা সীমান্তের টিকরিতে ইতিমধ্যেই পাকা বাড়ি তৈরি করেছেন কৃষকরা। এই বাড়ি তৈরি করার জন্য যে সরঞ্জামের প্রয়োজন, তার টাকা কৃষকরাই দিচ্ছেন। কিসান সোশ্যাল আর্মি বাড়িগুলি তৈরি করছে। শনিবার সকালে কিসান সোশ্যাল আর্মির নেতা অনিল মালিক জানিয়েছেন, “এই সমস্ত বাড়িগুলি শক্তিশালী এবং স্থায়ী ঠিক কৃষকদের সদিচ্ছার মতো। ২৫টি বাড়ি তৈরি হয়েছে, আগামী দিনে ১০০০-২০০০ বাড়ি তৈরি করা হবে।” প্রসঙ্গত, ইতিমধ্যেই কেন্দ্রের সঙ্গে ১০ দফার বেশি বৈঠক করেছেন কৃষকরা। কিন্তু কোনও সমাধানসূত্র বের হয়নি। কেন্দ্র জানিয়েছে, আইনে কিছু সংশোধনী আনতে তৈরি তারা। অবশ্য নিজেদের দাবি থেকে সরে আসতে নারাজ কৃষকরা।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top