News Flash

  • Home
  • Uncategorized
  • আউটসোর্চিংয়ের বিধান বামেরাই তৈরী করে রেখে গেছে : শিক্ষামন্ত্রী
Image

আউটসোর্চিংয়ের বিধান বামেরাই তৈরী করে রেখে গেছে : শিক্ষামন্ত্রী

আগরতলা, ১২ মার্চ (হি. স.)৷৷ আউটসোর্চিং-র বিধান বামেরাই তৈরী করে রেখে গেছে৷ অথচ, আজ শুধুমাত্র এডিসি নির্বাচনে যুব সম্প্রদায় এবং বেকারদের বিভ্রান্ত করার জন্য বিরোধী দলনেতা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার মিথ্যা ও অসত্য বক্তব্য রেখেছেন৷ আজ সন্ধ্যায় সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকারের আউটসোর্চিং-এ লোক নিতে এজেন্সি নিয়োগের বিষয়ে বক্তব্যের খন্ডন করে এ-কথা বলেন শিক্ষা মন্ত্রী রতন লাল নাথ৷ তাঁর কথায়, ২০১১ সালে আইন তৈরী করেছে বামফ্রন্ট সরকার৷ তাতে, আউটসোর্চিং বিধান রয়েছে৷ ২০১৭ সালে পুণরায় আইন সংশোধন করা হলেও, আউটসোর্চিং বাদ দেয়নি মানিক সরকারের নেতৃত্বে বামফ্রন্ট সরকার৷ তাঁর সাফ কথা, কোন স্থায়ী পদে ত্রিপুরা সরকার আউটসোর্চিং-র মাধ্যমে লোক নিয়োগ করবে না৷


আজ সাংবাদিক সম্মেলনে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিরোধী দলনেতা মানিক সরকার দাবি জানান, ত্রিপুরায় আউটসোর্চিং-র মাধ্যমে লোক নিতে এজেন্সি নিয়োগের সিদ্ধান্ত প্রত্যাহার করা হোক৷ তিনি উষ্মা প্রকাশ করে বলেন, ত্রিপুরা সরকারের ওই সিদ্ধান্ত খুবই বিপদজনক ও সম্পূর্ণ অনৈতিক এবং বেকারদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করার সামিল৷ এ-বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, ত্রিপুরায় বিপ্লব দেবের নেতৃত্বে বিজেপি-আইপিইএফটি জোট সরকার আউটসোর্চিং-র সূচনা করেনি৷ অতীতে একাধিকবার ওই নিয়মে লোক নিয়োগ করা হয়েছে৷ পূর্বতন বামফ্রন্ট সরকার-ই তার সূচনা করে গেছে৷

তাঁর কথায়, ২০১১ সালে তদানীন্তন বামফ্রন্ট আইন প্রণয়ন করেছে৷ তাতে, বিশেষ ক্ষেত্রে লোক নিতে আউটসোর্চিং-র বিধান রয়েছে৷ শুধু তাই নয়, ২০১৭ সালে পুণরায় ওই আইন সংশোধিত হয়েছে৷ কিন্তু, আউটসোর্চিং-কে বাদ দেওয়া হয়নি৷ তিনি জানান, বাং আমলে জাইকা প্রকল্পে আউটসোর্চিং-এ ৯০০ লোক নিয়োগ করা হয়েছে৷ অথচ, সমস্ত কিছু জেনেও প্রাক্তন মুখ্যমন্ত্রী অনর্গল মিথ্যা বলে গেলেন৷ শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান সরকার লোক নিয়োগে স্বচ্ছতার প্রশ্ণেই এজেন্সি-র মাধ্যমে আউটসোর্চিং-র ব্যবস্থা হোক চেয়েছে৷ তাই, কিছু সংস্থা-কে নথিভুক্ত করেছে৷ কিন্তু, কোন স্থায়ী পদে আউটসোর্চিং করবে না ত্রিপুরা সরকার৷


তিনি বলেন, কেন্দ্রীয় প্রকল্প, জরুরি ভিত্তি-তে লোক নিয়োগ এইসব ক্ষেত্রে আউটসোর্চিং-এ লোক নেওয়া যাবে৷ তবে, নির্দিষ্ট একটি সময়ের জন্য৷ এক্ষেত্রে স্থায়ী পদেও আউটসোর্চিং-এ লোক নিয়োগ করা যাবে৷ তবে, সীমিত সময়ের মধ্যে ওই স্থায়ী পদে লোক নিয়োগের সাপেক্ষে আউটসোর্চিং-এ নিযুক্তি সম্ভব হবে৷
তিনি আক্ষেপ করে বলেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী-র বক্তব্য সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত৷ এডিসি নির্বাচনে যুব সম্প্রদায় এবং বেকারদের ক্ষেপিয়ে তোলার উদ্দেশ্যেই ইচ্ছে করে মিথ্যা কথা বলেছেন৷ কারণ, নিজেদের সরকারে থাকাকালীন প্রণীত আইন সম্পর্কে তিনি অবগত নন তা ভাবতে অসুবিধা হচ্ছে৷


উল্লেখ্য, তিনি জানান, রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরগুলি চালানোর জন্য এখন পর্যন্ত নিয়মিত, স্থির বেতন, আউটসোর্সিং এবং ডাই ইন হারনেস মিলিয়ে সর্বমোট ৭ হাজার ৫৫১ জনকে নিয়োগ করা হয়েছে৷ রাজ্যে ৫,০৩৯টি ক্ষুদ্র শিল্প স্থাপন হয়েছে৷ এই শিল্প সংস্থাগুলিতে ৬৪৪ কোটি টাকা বিনিয়োগ হয়েছে৷ এতে কর্মসংস্থান হয়েছে ৩০,১৬৬ জনের৷ সরকারের তিন বছর মেয়াদে ৪২ হাজার ২৩ জনকে প্রশিক্ষণের মাধ্যমে স্কিল ডেভেলপমেন্টের মাধ্যমে প্রশিক্ষণ দেওয়া হয়েছে৷ এতে কর্মসংস্থান হয়েছে ৭ হাজার৷ তাছাড়াও অনেকেই স্বরোজগারী হয়েছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top