News Flash

  • Home
  • Uncategorized
  • বাড়িতে ঢুকে ৯ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টা
Image

বাড়িতে ঢুকে ৯ম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ মার্চ৷৷ বিশালগড় এর লেম্বুতলি পঞ্চায়েতের সরকার পাড়ায় শুক্রবার পরিবারের লোকজনদের অনুপস্থিতির সুযোগকে কাজে লাগিয়ে প্রতিবেশী এক লম্পট ঘরে ঢুকে কন্যাসম নবম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষনের চেষ্টা করে৷


সামাজিক অবক্ষয়ের আরো এক নিকৃষ্টতম ঘটনা ঘটলো শুক্রবার৷ মা বাবার অনুপুস্থিতিতে বাড়িতে ঢুকে নবম শ্রেণীর সুকল পড়ুয়াকে ধর্ষণ করার চেষ্টা করে৫৫ বছরের এক লম্পট প্রতিবেশী৷ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে৷ঘটনার বিবরণে জানা যায়, বিশালগড় থানাধিন কমলাসাগর বিধানসভার অন্তর্গত লেম্বুতলী পঞ্চায়েতের ৩ নং ওয়ার্ডের নেপাল সরকার পাড়া এলাকার জহরলাল সরকার (৫৫) তার প্রতিবেশী এক নবম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ করার চেষ্টা করে৷ নাবালিকা ছাত্রীর চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাকে কোনোক্রমে সম্ভ্রমহানির হাত থেকে রক্ষা করেন৷


জানা যায়,এই সময় নাবালিকা ছাত্রীর মা রেগার কাজে গিয়েছিলাম এবং বাবা দিনমজুরের কাজে রাজধানীতে যায়৷ এ নির্জনতার সুযোগে নাবালিকার বাড়িতে ঢুকে প্রতিবেশী লম্পট জহরলাল দাস৷ নাবালিকা সুকল ছাত্রী জানায় ,ওই সময় সে স্নান করতে গিয়েছিল৷ জহরলাল দাস এসে তার কাছে পান খেতে চায়৷ ওই সময় তার কথামতো নাবালিকা পান আনতে যায়৷ তখনই প্রতিবেশী লম্পট জহরলাল দাস তাকে পেছন দিক থেকে ধরে অপকর্ম চালাতে তৎপর হয়৷ নাবালিকা চিৎকার চেচামেচি করায় পাড়া-প্রতিবেশীরা এসে তাকে রক্ষা করেন৷
এ ব্যাপারে বিশালগড় মহিলা থানাতে একটি মামলা দায়ের করা হয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ এখন দেখার বিষয় পুলিশ এ ব্যাপারে কি পদক্ষেপ গ্রহণ করে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top