News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যেও মহা শিবরাত্রি পালনে প্রস্তুতি চূড়ান্ত
Image

রাজ্যেও মহা শিবরাত্রি পালনে প্রস্তুতি চূড়ান্ত

আগরতলা, ১০ মার্চ (হি. স.) : মহা শিবরাত্রি উদযাপনে ত্রিপুরায় জোর প্রস্তুতি চলছে৷ তবে, করোনা-র ভয়ে সতর্কতামূলক পদক্ষেপ-র জন্য মেলা-র আয়োজনে হলেও লোক সমাগম নিয়ে দুশ্চিন্তায় আয়োজক-রা৷


ত্রিপুরায় বিভিন্ন প্রান্তে মহা ধুমধামে এবং গভীর শ্রদ্ধার সাথে শিবরাত্রি পালিত হয়৷ সেন্ট্রাল রোড শিববাড়িতেও আয়োজন-র প্রস্তুতি চলছে জোর কদমে৷ মন্দিরের প্রধান পুরোহিত বলেন, আগামীকাল দুপুর ২টা ৪৪ মিনিটে শিবরাত্রি ব্রত ও পূজা শুরু হবে৷ শুক্রবার ২টা ৪৩ মিনিটে সমাপ্ত হবে৷ ফলে, বৃহস্পতিবার মহাদেব-র বিশেষ পূজাগুলি যথা সময়ে নির্বিঘ্নে সম্পন্ন হবে৷ তিনি জানান, আগামীকাল রাত ১০টা নাগাদ সন্ধ্যা আরতি হবে৷ পরদিন ভোর ৪টা নাগাদ বিশেষ পূজা অনুষ্ঠিত হবে৷
তাঁর কথায়, মহা শিবরাত্রি উপলক্ষ্যে মেলা-র আয়োজন করা হয়েছে৷ পাশাপাশি, করোনা মহামারীর পরিস্থিতি-তাই শিবরাত্রি উপলক্ষ্যে ভক্তদের জন্য মন্দিরের দরজা খুলে দেওয়া হয়েছে৷ অন্যান্য বছরের মতোই ভক্ত-রা মহাদেব-র পূজার্চনা করতে পারবেন৷


তিনি বলেন, কোবিড সংক্রান্ত নির্দেশিকা মেনে শিবরাত্রি পালিত হবে৷ এদিকে, অরুন্ধুতিনগর ক্যাম্পেব বাজারস্থিত দীনদয়াল আশ্রমেও মহা শিবরাত্রি উদযাপনের বিরাট আয়োজন করা হয়েছে৷ আজ সন্ধ্যা-য় মঙ্গলদ্বীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে পূজা-র সূচনা হবে৷ মেলা-র আয়োজন হয়েছে আশ্রম প্রাঙ্গনে৷ আগামী ১৪ মার্চ এই উৎসবের সমাপ্তি হবে বলে আশ্রম কর্তৃপক্ষ জানিয়েছেন৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top