News Flash

  • Home
  • Uncategorized
  • শিশু ও ফুলের মাঝে থেকে আনন্দ উপভোগ মুখ্যমন্ত্রীর
Image

শিশু ও ফুলের মাঝে থেকে আনন্দ উপভোগ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১০ মার্চ (হি. স.)৷৷ শিশু-দের মন ফুলের মতো৷ তাই, আজ দিনভর শিশু ও ফুলের মাঝে নিজেকে আবদ্ধ রেখেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী৷ শিশু-রা সবসময়-ই মন-মেজাজ ফুরফুরে করে রাখে৷ সেই আনন্দই উপভোগ করলেন ত্রিপুরা-র মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ আজ আগরতলায় এবং ধলাই জেলায় সালেমা শিশু-দের সাথে অনেকটা সময় কাটিয়েছেন তিনি৷ তাদের খোঁজ নিয়েছেন৷ মুখ্যমন্ত্রীর মতে শিশুদের নিষ্পাপ হাসি মানসিকভাবে উদ্বুদ্ধ করে৷ আজ তিনি আমবাসা-র বিধায়ক পরিমল দেববর্মা-র ছেলের বিয়ের অনুষ্ঠানে গিয়েও এক শিশু-র সাথে সুন্দর সময় কাটিয়েছেন৷ শুধু তাই নয়, পরিমল দেববর্মা-র ফুলের বাগান দেখে উৎফুল্ল হন মুখ্যমন্ত্রী৷


আজ মুখ্যমন্ত্রী এক টুইট বার্তায় বলেন, শিশুদের সাথে কথা বললে অন্তরে তৃপ্তি অনুভব হয়৷ আগরতলার রাস্তায় আজ কয়েকজন সুকল পড়ুয়ার সঙ্গে দেখা হয়েছে৷ তাদের সঙ্গে কুশল বিনিময় করেছি৷ তিনি বলেন, শিশুদের নিষ্পাপ হাসি মানসিক ভাবে উদ্বুদ্ধ করে৷ তারাই রাজ্য ও দেশের ভবিষ্যৎ৷ আমি তাদের সাফল্য কামনা করি৷


এদিনই তিনি আমবাসা-র বিধায়ক পরিমল দেববর্মা-র ছেলের বিয়ের অনুষ্ঠানে যোগ দেন৷ সেখানে যাওয়ার পথে সুকল পড়ুয়া ছাত্রছাত্রী-রা তাঁকে কাছে ভীষণ আনন্দিত হন৷ মুখ্যমন্ত্রী এক টুইট বার্তায় বলেন, সালেমা উচ্চ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে পাঠরত ছাত্র-ছাত্রীদের উচ্ছ্বাস ও উদ্দীপনা দেখে আমি অত্যন্ত অভিভূত৷ ছোটদের এই ভালবাসা আগামী দিনে রাজ্যের বিকাশের কাজ এগিয়ে নিয়ে যাওয়ায় শক্তি যোগাবে৷


আজ মুখ্যমন্ত্রী বিধায়ক পরিমল দেববর্মা-র বাড়িতে গিয়ে তাঁর সাজানো ফুলের বাগান ঘুরে দেখেছেন এবং অত্যন্ত উৎফুল্ল হয়েছেন৷ মুখ্যমন্ত্রী এক টুইট বার্তায় বলেন, বিধায়ক পরিমল দেববর্মার বাড়িতে ফুলের বাগিচা ঘুরে দেখেছি৷ তিনিও আমার মতো একজন প্রকৃতিপ্রেমী৷ ফুল বাগিচার মাধ্যমে বাড়িকে সুন্দর করে তুলেছেন৷ ত্রিপুরাবাসীর কাছে আবেদন, আপনারাও বাড়িকে প্রাকৃতিক শোভায় সুন্দর করে তুলুন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top