News Flash

  • Home
  • Uncategorized
  • বেসরকারীকরণের প্রতিবাদে ১৫ ও ১৬ মার্চ দেশব্যাপী ব্যাঙ্ক ধর্মঘট
Image

বেসরকারীকরণের প্রতিবাদে ১৫ ও ১৬ মার্চ দেশব্যাপী ব্যাঙ্ক ধর্মঘট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১০ মার্চ৷৷ রাষ্ট্রায়ত্ত ব্যাংক গুলিকে বেসরকারিকরণ এর প্রতিবাদে আগামী ১৫ এবং ১৬ মার্চ দেশব্যাপী ব্যাংক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে৷ বুধবার ইউনাইটেড ফোরাম অফ ব্যাংকস ইউনিয়ন এর পক্ষ থেকে আগরতলাতে আয়োজিত সাংবাদিক সম্মেলনে আগামী ১৫ এবং ১৭ মার্চ ব্যাংক ধর্মঘটের সমর্থন জানানো হয়৷


সংগঠনের রাজ্য সম্পাদক সঞ্জয় দত্ত এ বিষয়ে বিস্তারিত তথ্য দিতে গিয়ে বলেন কেন্দ্রীয় ব্যাংক গুলিকে বেসরকারিকরণ এর মধ্য দিয়ে দেশের অর্থনৈতিক ব্যবস্থাকে আরও বিপন্ন করার চেষ্টা চালাচ্ছে৷ কেন্দ্রীয় অর্থমন্ত্রী সীতারামন বাজেট প্রস্তাব এ বিষয়ে উল্লেখ করেছেন৷কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়ন দেশব্যাপী দুদিনের ধর্মঘটের ডাক দিয়েছে৷

ধর্মঘটের ফলে সাধারণ গ্রাহকরা যে সমস্যার সম্মুখীন হবেন তার জন্য সংগঠনের পক্ষ থেকে সকলের কাছে আগাম দুঃখ প্রকাশ করা হয়েছে৷ পাশাপাশি ব্যাঙ্ক ধর্মঘট সফল করার জন্য তারা সকল স্তরের জনগণের প্রতি আবেদন জানিয়েছেন৷ ইউনাইটেড ফোরাম অফ ব্যাংক ইউনিয়নের কর্মকর্তারা বলেছেন বেসরকারিকরণ করা হলে শুধুমাত্র ব্যাংক কর্মচারী ক্ষতিগ্রস্ত হবেন না সাধারন মানুষও এর ফলে মারাত্মক ক্ষতির সম্মুখীন হবেন৷ দেশ ও দেশবাসীর স্বার্থে ব্যাঙ্ক ধর্মঘট সফল করার জন্য তারা সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top