News Flash

  • Home
  • Uncategorized
  • আলিয়া ভাটের করোনা রিপোর্ট নেগেটিভ, স্বস্তিতে পরিবার
Image

আলিয়া ভাটের করোনা রিপোর্ট নেগেটিভ, স্বস্তিতে পরিবার

মুম্বই, ১০ মার্চ (হি. স.) :  রণবীর ও বনশালীর করোনা রিপোর্ট পজিটিভ আসার পরই তাঁদের সংস্পর্শে আসা আলিয়া ভাটকে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কোয়ারান্টিনে পাঠানো হয়। এরপরই আলিয়ারও করোনা পরীক্ষা করা হয়। সেই রিপোর্ট নেগেটিভ এসেছে বলে জানা গিয়েছে। আলিয়ার রিপোর্ট নেগেটিভ আসায় স্বস্তিতে তাঁর পরিবার। 

মঙ্গলবার জানা যায়, করোনা আক্রান্ত হয়েছেন রণবীর কাপুর। তাঁর মা নিতু কাপুর নিজেই সোশ্যাল মিডিয়ায় বিষয়টি জানান। সেখানে জানানো হয়, রণবীরের চিকিৎসা চলছে। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন। তিনি কোয়ারান্টিনে রয়েছেন এবং সবরকম সতর্কতা মেনে চলছেন। এরপরই মঙ্গলবারই আবার জানা যায়, করোনা রিপোর্ট পজিটিভ এসেছে পরিচালক সঞ্জয়লীলা বনশালীরও। আপাতত তাঁর শারীরিক অবস্থা স্থিতিশীল ও তিনি হোম আইসোলেশনে রয়েছেন। জানা গিয়েছে, মুম্বইয়ের গুরগাঁও ফিল্ম সিটিতে আলিয়ার সঙ্গে একটি ছবির শ্যুটিং করছিলেন তিনি। সঞ্জয়ের করোনা পজিটিভ আসায় আলিয়া সহ শ্যুটিং ইউনিটের সকলকেই কোয়ারান্টিনে পাঠানো হয়। সঞ্জয়ের মায়েরও করোনা পরীক্ষা করান। তবে তাঁর রিপোর্ট নেগেটিভ এসেছে। এদিন জানা যায়, আলিয়ারও রিপোর্ট নেগেটিভ।

Releated Posts

মুজফ্‌ফরপুরে খেসারি লাল যাদবের অনুষ্ঠানে বিশৃঙ্খলা, লাঠিচার্জ পুলিশের

পাটনা, ২ এপ্রিল(আইএএনএস): বিহারের মুজফ্‌ফরপুরে একটি পশু মেলায় ভোজপুরি গায়ক খেসারি লাল যাদব-এর অনুষ্ঠানের আগে চরম বিশৃঙ্খলা তৈরি…

ByByNews Desk Apr 2, 2026

চাওমিন খেয়ে অসুস্থ হয়েছে নবোদয়ের ছাত্রছাত্রীরা, জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ জানুয়ারি: চাওমিন খাওয়ার পরেই অসুস্থ হয়ে পড়েছিল জহর নবোদয়ের ছাত্রছাত্রীরা। জানালেন বিদ্যালয়ের প্রিন্সিপাল। উল্লেখ্য, টাকারজলা…

ByByadmin Jan 29, 2025

তাঁকে এবং তাঁর বোনকে হত্যার ষড়যন্ত্র করা হয়েছিল, অভিযোগ শেখ হাসিনার

ঢাকা, ১৮ জানুয়ারি (হি.স.): বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা দাবি করেছেন, গত বছরের ৫ আগস্ট যখন ছাত্র আন্দোলনের…

ByByadmin Jan 18, 2025

আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু শনিবার, গ্রুপ এ-তে ভারত

কলকাতা, ১৮ জানুয়ারি (হি.স.): আইসিসি অনূর্ধ্ব-১৯ মহিলা টি-টোয়েন্টি বিশ্বকাপ শনিবার থেকে শুরু হচ্ছে মালয়েশিয়ায়l মালয়েশিয়া, শ্রীলঙ্কা এবং ওয়েস্ট…

ByByadmin Jan 18, 2025

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top