News Flash

  • Home
  • Uncategorized
  • দক্ষিণ কাশ্মীরে জৈইশ, লস্কর জঙ্গিদের আইইডি হামলার ছক বানচাল : আইজিপি
Image

দক্ষিণ কাশ্মীরে জৈইশ, লস্কর জঙ্গিদের আইইডি হামলার ছক বানচাল : আইজিপি

শ্রীনগর, ১০ মার্চ (হি.স.): দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলার পাম্পোরে এলাকায় ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) এবং ফিদায়েঁ হামলার পরিকল্পনা করছিল জৈইশ-ই-মহম্মদ এবং লস্কর-ই-তৈবা জঙ্গিরা। কিন্তু, সন্ত্রাসবাদীদের হামলার ছক বানচাল করে দিয়েছে সুরক্ষা বাহিনী। বুধবার কাশ্মীর পুলিশের পক্ষ থেকে এমনই দাবি করা হয়েছে। এদিন শ্রীনগরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ (কাশ্মীরে) বিজয় কুমার জানিয়েছেন, পাম্পোরের বাসিন্দা ৪ জন সন্দেহভাজনকে গ্রেফতার করেছে অবন্তীপোরা পুলিশ, জঙ্গি সংগঠন জৈইশ-ই-মহম্মদের সক্রিয় সদস্য তারা, জাতীয় সড়কে আইইডি হামলা চালানোর পরিকল্পনা ছিল তাদের, উত্তর কাশ্মীর থেকে নিয়ে আসা হয়েছিল বিস্ফোরক। ধৃত ৪ জনের নাম-সাহিল নাজির (বিএ প্রথম বর্ষের ছাত্র), কায়সার আহমেদ, মহম্মদ ইউনিস ফায়াজ এবং ইয়াসির ওয়ানি।

আইজিপি আরও জানিয়েছেন, পাম্পোরের মিউনিসিপাল কমিটি বিল্ডিংয়ে ফিদায়েঁ হামলার পরিকল্পনা করছিল লস্কর-ই-তৈবা জঙ্গিরা। এই হামলার ছক বানচাল করেছে অবন্তীপোরা পুলিশ। এক্ষেত্রেও উত্তর কাশ্মীর থেকে বিস্ফোরক নিয়ে আসা হয়েছিল। পুলিশের জালে ধরা পড়েছে ৪ জন লস্কর জঙ্গি, যথাক্রমে উমর খান্ডে, মুসাইব আহমেদ গোজরি আহমেদ, মুনীব মুস্তাক এবং শাহিদ সোফি।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top