News Flash

  • Home
  • Uncategorized
  • কেরলে ৮৩ জন প্রার্থীর নাম ঘোষণা বামেদের, ধর্মডম থেকে লড়বেন পিনারাই
Image

কেরলে ৮৩ জন প্রার্থীর নাম ঘোষণা বামেদের, ধর্মডম থেকে লড়বেন পিনারাই

তিরুবনন্তপুরম, ১০ মার্চ (হি.স.): কেরলে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ হবে আগামী ৬ এপ্রিল। দক্ষিণ ভারতের এই রাজ্যে নিজেদের ক্ষমতা টিকিয়ে রাখতে যথাসাধ্য চেষ্টা করছে সিপিআই (এম)। বুধবার কেরল বিধানসভা নির্বাচনের জন্য ৮৩ জন প্রার্থীর নাম ঘোষণা করল সিপিআই (এম)। সিপিআই (এম)-এর প্রকাশিত প্রার্থী তালিকা অনুযায়ী, এবারের বিধানসভা নির্বচনে ধর্মডম থেকে লড়বেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। কেরলের স্বাস্থ্যমন্ত্রী কে কে শৈলজা লড়বেন মাত্তান্নুর বিধানসভা আসন থেকে এবং থাভানূর আসন থেকে লড়বেন কে টি জলীল।    

কেরলে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ হবে ৬ এপ্রিল। কেরলে বিধানসভা নির্বাচনের ভোটগণনা হবে ২ মে। কেরল বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে ১ জুন, কেরলে বিধানসভা আসনের সংখ্যা ১৪০ (এসসি-১৪ এবং এসটি-২)।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top