News Flash

  • Home
  • Uncategorized
  • বঙ্গ-ভোটে দুই প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, অসমে তিন প্রার্থী
Image

বঙ্গ-ভোটে দুই প্রার্থীর নাম ঘোষণা বিজেপির, অসমে তিন প্রার্থী

নয়াদিল্লি, ১০ মার্চ (হি.স.): পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের জন্য আরও দু’জন প্রার্থীর নাম ঘোষণা করল ভারতীয় জনতা পার্টি। একইসঙ্গে অসম বিধানসভা নির্বাচনের জন্য বুধবার ৩ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। ২০২১-এর বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের খড়গপুর সদর বিধানসভা আসন থেকে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন হিরন্ময় চট্টোপাধ্যায়। বড়জোড়া আসনের বিজেপি প্রার্থী করা হয়েছে সুপ্রীতি চট্টোপাধ্যায়কে।  

অন্যদিকে, অসম বিধানসভা নির্বাচনের জন্য এদিন ৩ জন প্রার্থীর নাম ঘোষণা করেছে বিজেপি। অসমের হাইলাকান্দি বিধানসভা আসনের প্রার্থী করা হয়েছে মিলন দাসকে, সিপাঝার আসনের প্রার্থী পরমানন্দ রাজবংশী এবং হোজাই আসনের বিজেপি প্রার্থী হলেন রামকৃষ্ণ ঘোষ। উল্লেখ্য, পশ্চিমবঙ্গে আগামী ২৭ মার্চ থেকে শুরু হচ্ছে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ, বঙ্গে ৮ দফায় হবে ভোট। অসমে তিন-দফায় বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ হবে। প্রথম দফার ভোটগ্রহণ হবে ২৭ মার্চ, দ্বিতীয় দফা ১ এপ্রিল এবং তৃতীয় দফার ভোটগ্রহণ হবে ৬ এপ্রিল।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top