News Flash

  • Home
  • Uncategorized
  • দেশের সুরক্ষা ও প্রগতিতে সিআইএসএফ-এর ভূমিকা মূল্যবান : প্রধানমন্ত্রী
Image

দেশের সুরক্ষা ও প্রগতিতে সিআইএসএফ-এর ভূমিকা মূল্যবান : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ১০ মার্চ (হি.স.): সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (সিআইএসএফ)-এর ৫২ তম প্রতিষ্ঠা দিবসে সিআইএসএফ জওয়ানদের শুভেচ্ছা ও কুর্নিশ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সিআইএসএফ জওয়ানদের প্রতিষ্ঠা দিবসের শুভেচ্ছা জানিয়ে বুধবার সকালে টুইটারে প্রধানমন্ত্রী লিখেছেন, “প্রতিষ্ঠা দিবসে সাহসী সিআইএসএফ জওয়ান এবং তাঁদের পরিবারকে শুভেচ্ছা। দেশের সুরক্ষা ও প্রগতিতে সিআইএসএফ জওয়ানদের ভূমিকা অত্যন্ত মূল্যবান।” 

প্রধানমন্ত্রী ছাড়াও প্রতিষ্ঠা দিবসে সিআইএসএফ জওয়ানদের শুভেচ্ছা জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। স্বরাষ্ট্রমন্ত্রী টুইটারে লিখেছেন, “দেশের প্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সিআইএসএফ। সাহসী বাহিনীর নিষ্ঠা ও ত্যাগকে স্যালুট জানাচ্ছে দেশ।” প্রসঙ্গত, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স (সিআইএসএফ) ভারতের কেন্দ্রীয় সশস্ত্র বাহিনী। ১৯৬৯ সালের ১০ মার্চ প্রতিষ্ঠিত হয়েছিল সিআইএসএফ।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top