News Flash

  • Home
  • Uncategorized
  • চবিবশ ঘন্টার ব্যবধানে আগরতলা শহরে ফের মৃতদেহ উদ্ধার এক ব্যক্তির
Image

চবিবশ ঘন্টার ব্যবধানে আগরতলা শহরে ফের মৃতদেহ উদ্ধার এক ব্যক্তির

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ মার্চ৷৷ বটতলার পর মহারাজগঞ্জ বাজার৷ ২৪ ঘণ্টার ব্যবধানে মঙ্গলবার ফের মৃতদেহ উদ্ধার হল রাজধানীতে৷ মঙ্গলবার এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয় মহারাজগঞ্জ বাজারে৷ মৃত ব্যক্তির নাম রাজকুমার দাস (৫২)৷ পরিবার নিয়ে ভাড়া থাকতেন প্রতাপগড়ে৷ তিনি পেশায় শ্রমিক ছিলেন৷ মহারাজগঞ্জ বাজারেই তিনি কাজ করতেন৷ প্রায় সময় রাতে বাড়ি যেতেন না৷ বাজারেই রাতে ঘুমাতেন৷


পরিবারের বিবরণ, মঙ্গলবার সকালে ওনাকে মহারাজগঞ্জ বাজারে পড়ে থাকতে দেখেন কয়েকজন৷ খবর পেয়ে পরিবারের লোকজন এসে ওনার নিথর দেহ জিবি হাসপাতালে নিয়ে যায়৷ হাসপাতালে চিকিৎসক ওনাকে মৃত বলে ঘোষণা দেন৷ রাজকুমার দাসের মৃত্যুর কারণ নিয়ে নিশ্চিত করে কিছুই বলতে পারছে না পরিবার৷ বাড়ির লোকজন মৃত্যুর কারণ নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন৷ পুলিশ এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যু মামলা নিয়ে তদন্ত শুরু করেছে৷

এই প্রসঙ্গে উল্লেখ্য গতকালকেও রাজধানীর বটতলা বাজারে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছিল৷ এছাড়াও প্রায় প্রতিদিন রাজধানী সহ রাজ্যের বিভিন্ন স্থানে এক থেকে একাধিক লোকের অস্বাভাবিক মৃত্যু হচ্ছে৷ ক্রমবর্ধমান এসব মৃত্যুর ঘটনায় নাগরিক মহলে মানসিক প্রভাব ফেলতে শুরু করেছে বলে শুভবুদ্ধি সম্পন্ন মহলে উদ্বেগ বাড়ছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top