News Flash

  • Home
  • Uncategorized
  • চা বাগানের বুক চিরে জাতীয় সড়ক নির্মাণের প্রতিবাদে বিক্ষোভ ঘেরাও
Image

চা বাগানের বুক চিরে জাতীয় সড়ক নির্মাণের প্রতিবাদে বিক্ষোভ ঘেরাও

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ মার্চ৷৷ চা বাগানের প্রায় চার কানির উপর ভূমি জবর দখলের বিষয়কে নিয়ে একপ্রকার বাগান শ্রমিকের ঘেরাওয়ের মুখে পড়তে হয় মোহনপুরের উপর দিয়ে হতে যাওয়া জাতীয় সড়কের নির্মাণ কাজে নিযুক্ত সংস্থার কর্তৃপক্ষকে৷ মোহনপুর মহকুমা ফটিকছড়া থেকে জাতীয় সড়ক নির্মাণের কাজ শুরু করে এই বেসরকারি সংস্থা৷


কাজের শুরুতেই সংস্থার বিরুদ্ধে ফটিকছড়া চা বাগানের শ্রমিক মহল থেকে অভিযোগ উঠে আসছে জাতীয় সড়ক ১০৮বি নির্মানে যতটুকু জায়গার দরকার সরকার সেটুকু নোটিশ জারি করে নিয়ে নেয়৷ কিন্তু নির্মাণ কাজে যুক্ত থাকা সংস্থা সেই গন্ডি পাড় হয়ে বাগানের বিশাল একটা অংশে কবজা জমিয়ে মাটি কেটে নিয়ে যেতে শুরু করে দেয়৷ শ্রমিকরা এতে একাধিক বার বাধা প্রদান করার পরও কোন পরিবর্তন না আসলে রবিবার দুপুরে ফটিকছড়া চা বাগানের প্রায় শতাধিক শ্রমিক একত্রিত হয়ে ঐ সংস্থার ক্যাম্প ঘিরে ফেলে৷


যার খবরে ঘটনাস্থলে ছুটে আসে লেফুঙা থানার পুলিশ৷ পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি বেগতিক দিকে মোর না নিতে পারলেও, ফটিকছড়া চা বাগান শ্রমিকদের সাফ বক্তব্য জাতীয় সড়ক নির্মাণে যদি পুনরায় জায়গার দরকার হয় অবশ্যই বাগান কতৃপক্ষ সহায়তা করবে তবে জোড় খাটিয়ে জবর দখল করাকে কোন মতেই বরদাস্ত করা হবে না৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top