News Flash

  • Home
  • Uncategorized
  • হার দিয়ে করোনা পরবর্তী আন্তর্জাতিক অভিযান শুরু করল ভারতের মেয়েরা
Image

হার দিয়ে করোনা পরবর্তী আন্তর্জাতিক অভিযান শুরু করল ভারতের মেয়েরা

লখনউ, ৭ মার্চ (হি.স.) : হার দিয়ে করোনা পরবর্তী আন্তর্জাতিক অভিযান শুরু করল ভারতের মেয়েরা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজের প্রথম ওয়ান ডে ম্যাচে একতরফা হারতে হল ভারতীয় মহিলা ক্রিকেট দলকে। রবিবার অনায়াসেই ভারতের দেওয়া ১৭৮  রানের লক্ষ্য পূরণ করেন জয় হাসিল করেদক্ষিণ আফ্রিকা এদিন ২ উইকেটের বিনিময়েই ৪০.১ ওভারে জয়ের জন্য প্রয়োজনীয় ১৭৮ রান তুলে নেন লিজেল-লরারা ।

লকডাউনের পর মিতালি রাজদের এটাই ছিল প্রথম আন্তর্জাতিক ম্যাচ। রবিবার লখনউয়ের এই ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নামে ভারত। নির্ধারিত ৫০ ওভারে তারা ৯ উইকেটের বিনিময়ে ১৭৭ রান তোলে। ক্যাপ্টেন মিতালি ৫০ রান করে সাজঘরে ফেরেন। ৮৫ বলের ইনিংসে তিনি ৪টি চার ও ১টি ছক্কা মারেন। মিতালি ও হরমনপ্রীত ছাড়া বলার মত রান করেছেন শুধু দীপ্তি শর্মা। তিনি ২৭ রানের যোগদান রাখেন। জেমিমা রডরিগেজ ১, স্মৃতি মন্ধনা ১৪, পুণম রউত ১০ ও ঝুলন গোস্বামী ৪ রান করেন। দক্ষিণ আফ্রিকার হয়ে ৩টি উইকেট নেন শাবনিম ইসমাইল।

জবাবে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা ৪০.১ ওভারে ২ উইকেটের বিনিময়ে জয়ের জন্য প্রয়োজনীয় ১৭৮ রান তুলে নেয়। লিজেল লি ৮৩ রান করে অপরাজিত থাকেন। ৮০ রান করে আউট হন লরা। ১০ ওভারে ৩৮ রানের বিনিময়ে দক্ষিণ আফ্রিকার ২টি উইকেটই নিয়েছেন ঝুলন। ম্যাচের সেরা হয়েছেন ইসমাইল। দক্ষিণ আফ্রিকা এই জয়ের সুবাদে ৫ ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে যায়।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top