News Flash

  • Home
  • Uncategorized
  • আইপিএলের উদ্বোধনী ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে মাঠে নামবে আরবিসি
Image

আইপিএলের উদ্বোধনী ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে মাঠে নামবে আরবিসি

মুম্বই, ৭ মার্চ (হি.স.) : ঘোষিত হল আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এর সূচি । রবিবার আইপিএল ১৪-র পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করল বিসিসিআই  । সূচি অনুযায়ী, ৯ এপ্রিল থেকে শুরু হতে চলেছে এবারের আইপিএল। ফাইনাল ৩০ মে ।উদ্বোধনী ম্যাচে রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে মাঠে নামবে বিরাট কোহলির আরবিসি ।

বোর্ডের তরফ থেকে ঘোষিত সূচি অনুযায়ী, দিল্লি, আহমেদাবাদ, চেন্নাই, মুম্বই, কলকাতা, ব্যাঙ্গালোর-এই ছটি শহরে আয়োজিত হবে এবারের আইপিএলের গ্রুপ পর্বের ম্যাচগুলো। আর প্লে-অফ এবং ফাইনাল হবে মোতেরায় । এছাড়া বঙ্গে বিধানসভা নির্বাচন থাকায় ভোটের ফলাফলের পর ৯ মে থেকে কলকাতায় আয়োজিত হবে আইপিএলের ম্যাচগুলো। সবমিলিয়ে ইডেনে মোট ন’টি ম্যাচ আয়োজিত হলেও দুর্ভাগ্যবশত তাতে নেই কেকেআরের কোনও ম্যাচ। অর্থাৎ ইডেনে বসে মর্গ্যানদের খেলা দেখতে পারবেন না নাইটভক্তরা।

করোনা আবহে নানান টালবাহানার পর আরব আমিরশাহীতে দর্শকশূন্য স্টেডিয়ামেই আয়োজিত হয়েছিল গতবারের আইপিএল। এবার দেশের মাটিতে আয়োজিত হলেও প্রথমদিকে কোনও দর্শককেই মাঠে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। পরবর্তীতে অবশ্য মাঠে দর্শকদের প্রবেশের বিষয়ে ভাবনাচিন্তা করবে বোর্ড। এমনটাই জানানো হয়েছে বোর্ডের তরফ থেকে প্রকাশিত বিবৃতিতে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top