News Flash

  • Home
  • Uncategorized
  • সাব্রুমে আইসিপির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী ৯ মার্চ
Image

সাব্রুমে আইসিপির ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী ৯ মার্চ

আগরতলা, ৬ মার্চ (হি.স.) ৷৷ আরও একটি মাইল ফলক পার করা এখন শুধুই সময়ের অপেক্ষা৷ আগামী ৯ মার্চ দক্ষিণ ত্রিপুরার সাব্রুমে অত্যাধুনিক ইন্টিগ্রেটেড চেকপোস্ট (আইসিপি)-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ ত্রিপুরায় সরকার পরিবর্তনের তিন বছর পূর্তি উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে আইসিপি-র ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি৷ সে মোতাবেক প্রস্তুতি শুরু করে দিয়েছে ল্যান্ডপোর্ট অথরিটি অব ইন্ডিয়া৷ মূলত, আগামীদিনে সাব্রুম শহর দক্ষিণ-পূর্ব এশিয়ার গেটওয়ে হচ্ছে৷ স্বাভাবিকভাবে, সবচেয়ে আধুনিক আইসিপি স্থাপনে পরিকল্পনা নেওয়া হয়েছে৷


এ-বিষয়ে আগরতলা ল্যান্ডপোর্ট অথরিটি-র ম্যানেজার দেবাশিস নন্দী জানান, আগামী ৯ মার্চ সাব্রুমে আইসিপি-র ভিত্তিপ্রস্তর স্থাপনের প্রস্তুতি চলছে৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিডিও কনফারেন্সে আইসিপি-র ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন৷ তাঁর কথায়, ওই আইসিপি-র পরিকাঠামো নির্মাণে ১৪২ কোটি টাকা ব্যয় ধরা হয়েছে৷ তাছাড়া, জমি অধিগ্রহণে ৯১ কোটি টাকা খরচ হবে৷ তিনি জানান, প্রায় ৫০ একর জমিতে আইসিপি স্থাপন করা হবে৷ তাঁর দাবি, উত্তর- পূর্বাঞ্চলে সবচেয়ে বড় আইসিপি স্থাপিত হবে সাব্রুমে৷ কারণ, অদূর ভবিষ্যতে সাব্রুম দক্ষিণ-পূর্ব এশিয়া-র গেটওয়ে হচ্ছে৷


তাঁর দাবি, ওই আইসিপি-তে যাত্রীদের জন্য অত্যাধুনিক টার্মিনাল, থাকার জায়গা, পণ্য লোডিং-আনলোডিং এর সুবিধা, সাংসৃকতিক কেন্দ্র সহ সমস্ত আধুনিক সুবিধার ব্যবস্থা থাকবে৷ ওই আইসিপি-র চেহারা অন্য সমস্ত আইসিপি থেকে আলাদা হবে৷


প্রসঙ্গত, ত্রিপুরার সাথে বাংলাদেশের সংযোগ স্থাপনে আগামী ২৬ মার্চ সাব্রুমে মৈত্রী সেতুর উদ্বোধনেরও সম্ভাবনা রয়েছে৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই সেতুর উদ্বোধন করবেন৷ ওই সেতু নির্মাণে সাব্রুম থেকে চিটাগাং বন্দরের দূরত্ব কমে হবে ৭০ কিমি এবং তাতে যোগাযোগ ব্যবস্থা আরও উন্নত হবে ত্রিপুরার৷ এতে চিটাগাং বন্দর থেকে বড় কন্টেনারে পণ্য আমদানি খুবই সহজ হবে৷ ফলে, উপকৃত হবে ত্রিপুরা সহ সমগ্র উত্তর-পূর্বাঞ্চল৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top