News Flash

  • Home
  • Uncategorized
  • জল্পনার অবসান, বিজেপিতেই যোগ দিলেন দীনেশ ত্রিবেদী
Image

জল্পনার অবসান, বিজেপিতেই যোগ দিলেন দীনেশ ত্রিবেদী

নয়াদিল্লি, ৬ মার্চ (হি.স.): গত ১২ ফেব্রুয়ারি আচমকাই তৃণমূল সাংসদ হিসেবে রাজ্যসভা থেকে ইস্তফা দিয়েছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী দীনেশ ত্রিবেদী। তারপর থেকেই জাতীয় রাজনীতিতে গুঞ্জন চলছিল বিজেপিতে যোগ দিতে পারেন দীনেশ ত্রিবেদী। সেই জল্পনাই এবার সত্যি হল, শনিবার আনুষ্ঠানিকভাবে গেরুয়া শিবিরে যোগ দিলেন দীনেশ ত্রিবেদী। এদিন দিল্লিতে বিজেপির সদর দফতরে বিজেপির সর্বভারতীয় সভাপতি জগৎ প্রকাশ নাড্ডা, কেন্দ্রীয় মন্ত্রী পীযুষ গোয়েলের উপস্থিতিতে বিজেপিতে যোগ দিয়েছেন দীনেশ ত্রিবেদী।
দীনেশ ত্রিবেদী বিজেপিতে যোগ দেওয়ার পর জে পি নাড্ডা জানিয়েছেন, “দীনেশ ত্রিবেদীজি বিজেপিতে যোগ দেওয়ায় ভীষণ খুশি হয়েছি। তাঁকে অনেক অনেক অভিনন্দন।…তৃণমূল কংগ্রেসের মধ্যে দুর্নীতি, গণতন্ত্রের হত্যা, প্রতিষ্ঠানের কণ্ঠরোধ সমস্ত কিছু বিরাজমান। এ জন্যই সংবেদনশীল ব্যক্তিত্ব দীনেশ ত্রিবেদী জি তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিলেন।” উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি নাটকীয় ভাবে তৃণমূল ছাড়েন দীনেশ ত্রিবেদী, পাশাপাশি রাজ্যসভার সাংসদ পদও ছাড়েন তিনি। রাজ্যসভাতেই এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছিলেন দীনেশ নিজেই।

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top