নয়াদিল্লি, ৬ মার্চ (হি.স.): বাড়তে বাড়তে ভারতে ২২-কোটির গণ্ডি ছাড়িয়ে গেল করোনা-পরীক্ষার সংখ্যা। শেষ ২৪ ঘন্টায় ৭.৫১-লক্ষের বেশি মানুষের করোনা-পরীক্ষা করার পর ভারতে ২২.০৬-কোটির ঊর্ধ্বে পৌঁছে গিয়েছে করোনা-টেস্টের সংখ্যা। শনিবার সকালে ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিক্যাল রিসার্চ (আইসিএমআর) জানিয়েছে, ৫ মার্চ সারা দিনে ভারতে ৭,৫১,৯৩৫টি করোনা-স্যাম্পেল টেস্ট করা হয়েছে। সবমিলিয়ে ভারতে করোনা-টেস্টের সংখ্যা ২২,০৬,৯২,৬৭৭-এ পৌঁছে গিয়েছে।
অস্বস্তি বাড়িয়ে করোনা-আক্রান্ত রোগীর সংখ্যা ফের বাড়ল ভারতে। বিগত ২৪ ঘন্টায় একধাক্কায় বেড়েছে ৩,৯৮৫ জন। দৈনিক আক্রান্তের সংখ্যা বাড়লেও, সুস্থতা প্রতিদিনই স্বস্তি দিচ্ছে। বিগত ২৪ ঘন্টায় ভারতে করোনা-মুক্ত হয়েছেন ১৪,২৩৪ জন। শনিবার সকাল আটটা পর্যন্ত ভারতে করোনা-আক্রান্ত ১,৫৭,৬৫৬ জনের মৃত্যু হয়েছে (১.৪১ শতাংশ)। বিগত ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ১০৮ জনের। ভারতে সুস্থতার সংখ্যা বেড়ে হয়েছে ১,০৮,৫৪,১২৮ জন (৯৬.৯৮ শতাংশ)। বিগত ২৪ ঘন্টায় ভারতে চিকিৎসাধীন করোনা-রোগীর সংখ্যা অনেকটাই বেড়েছে, ৩,৯৮৫ জন বেড়ে এই মুহূর্তে ভারতে মোট ১,৮০,৩০৪ জন করোনা-রোগী চিকিৎসাধীন রয়েছেন (১.৬১ শতাংশ)।

ভারতে ২২-কোটির ঊর্ধ্বে করোনা-টেস্ট, সুস্থতা বেড়ে ৯৬.৯৮ শতাংশ
Releated Posts
এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি
আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…
কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
















