News Flash

  • Home
  • Uncategorized
  • সরকারি চাকরি নয়, কংগ্রেসের সওয়াল বিকল্প কর্মসংস্থানের পক্ষে
Image

সরকারি চাকরি নয়, কংগ্রেসের সওয়াল বিকল্প কর্মসংস্থানের পক্ষে

আগরতলা, ৪ মার্চ (হি.স.) : সরকারি চাকরি নয়, বিকল্প কর্মসংস্থানের পক্ষে সওয়াল করল কংগ্রেস৷ এডিসি নির্বাচনকে ঘিরে ত্রিপুরায় দলের নবনিযুক্ত অবজার্ভার টিএস সিং দেওয়ের কথায়, সরকারের পক্ষে সকলকে চাকরি দেওয়া সম্ভব নয়৷ তাই বিকল্প কর্মসংস্থান সুনিশ্চিত করবে কংগ্রেস৷ এডিসি নির্বাচনে ভোটারদের মন পেতে এই প্রতিশ্রুতির ঘোষণা করেছেন তিনি৷ সাথে তিনি যোগ করেন, কোনও রাজনৈতিক প্রতিপক্ষকে হারাতে নির্বাচনে নামছে না কংগ্রেস৷ ভোটারদের কল্যাণই লক্ষ্য আমাদের৷


আজ বৃহস্পতিবার আগরতলায় এসে দায়িত্ব নেওয়ার পর প্রথম সাংবাদিক সম্মেলনে ত্রিপুরায় কংগ্রেসের গ্রহণযোগ্যতা হারানোর বিষয়টি স্বীকার করে নিয়েছেন টিএস সিং দেও৷ তিনি বলেন, মানুষের কাছে আমরা পৌঁছাতে ব্যর্থ হয়েছি৷ তাই, আমাদের ভোট ছিনিয়ে নিয়ে বিজেপি ক্ষমতা দখল করেছে৷ তাঁর সাফ কথা, এডিসি নির্বাচনে কংগ্রেস শূন্য থেকে শুরু করবে৷ অন্তত, গত নির্বাচন থেকে আরও ভালো ফলাফল করার জন্য ঝাঁপাবে দল৷


এদিন তিনি হতাশার সুরে বলেন, কংগ্রেসের জমানায় এডিসি গঠিত হয়েছে৷ অথচ বামেরা তার লাভ ঘরে তুলেছে৷ কিন্তু দীর্ঘ ২৫ বছরের টানা অপশাসনে মানুষের বিশ্বাস হারিয়ে বামেরা ক্ষমতাচ্যুত হয়েছে, দাবি করেন তিনি৷


তাঁর বক্তব্য, ত্রিপুরায় দলীয় নেতা-কর্মীদের মধ্যে মতানৈক্য রয়েছে৷ এই পরিস্থিতিতে এখন বদল আনতে হবে৷ ব্যক্তিগত লাভালাভের চিন্তা ছেড়ে বৃহত্তর স্বার্থে কাজ করতে হবে৷ তিনি আশ্বাস দেন, কংগ্রেস হাইকমান্ড ত্রিপুরাকে সমানভাবে গুরুত্ব দেবে এবং সকলের কথা শুনবে৷


এদিন তিনি বলেন, এডিসি নির্বাচনে বেকারত্ব, স্বাস্থ্য, শিক্ষা, উন্নয়ন নির্বাচনে মূল বিষয় হিসেবে গুরুত্ব পাবে৷ তাঁর কথায়, কোনও সরকার সকলকে সরকারি চাকরি দিতে পারবে না৷ তাই, বিকল্প কর্মসংস্থান সুনিশ্চিত করাই লক্ষ্য হবে৷ তাঁর বক্তব্য, রবার, বাঁশ ইত্যাদি ব্যবহার করে স্বাবলম্বী বানাতে হবে৷ তিনি বলেন, এডিসি নির্বাচনে জিতে কংগ্রেস বিকল্প কর্মসংস্থানের মধ্য দিয়ে রোজগার সুনিশ্চিত করবে৷
এদিকে, ত্রিপুরায় জোট গঠনের বিষয়েও আলোচনা চলছে বলে জানিয়েছেন তিনি৷ সাথে তিনি যোগ করেন, জোট গঠন না হলে একা লড়াইয়ে প্রস্তুত রয়েছে কংগ্রেস৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top