News Flash

Image

ধোনির একাসনে কোহলি

নয়াদিল্লি, ৪ মার্চ (হি.স.) : সবথেকে বেশি টেস্টে নেতৃত্ব দেওয়ার নিরিখে প্রাক্তন ভারত অধিনায়ক  মহেন্দ্র সিং ধোনির সঙ্গে একাসনে বর্তমান ভারত অধিনায়ক বিরাট কোহলি । মোতেরায় ইংল্যান্ডের বিরুদ্ধে চলতি সিরিজের চতুর্থ তথা শেষ টেস্টে টস করতে নামা মাত্রই মহেন্দ্র সিং ধোনির অনবদ্য ক্যাপ্টেন্সি রেকর্ড ছুঁয়ে ফেলেন বিরাট কোহলি।

ধোনি মোট ৬০টি টেস্টে ভারতকে নেতৃত্ব দিয়েছেন। ক্যাপ্টেন হিসেবে কোহলির এটি ৬০তম ম্যাচ। যদিও ক্যাপ্টেন হিসেবে ভারতকে সবথেকে বেশি টেস্টে জয় এনে দেওয়ার নিরিখে কোহলি আগেই টপকে গিয়েছেন মাহিকে।

আমদাবাদের গত টেস্টেই টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন হিসেবে ভারতের মাটিতে সবথেকে বেশি টেস্ট জয়ের রেকর্ড ধোনির কাছ থেকে ছিনিয়ে নিয়েছেন কোহলি। মাহি ঘরের মাঠে ২১টি টেস্ট জয়ে টিম ইন্ডিয়াকে নেতৃত্ব দিয়েছেন। মোতেরার ডে-নাইট টেস্টে ভারতের জয়ের পর কোহলির নেতৃত্বে টিম ইন্ডিয়া দেশের মাটিতে মোট ২২টি টেস্টে জয় তুলে নেয়।

ঘরে-বাইরে সার্বিকভাবে কোহলির নেতৃত্বে এর আগে ভারত ৫৯টি টেস্টের মধ্যে সর্বাধিক ৩৫টি ম্যাচে জিতেছে। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন ধোনি। মাহির নেতৃত্বে ৬০টি টেস্টের মধ্যে ভারত জিতেছে ২৭টি ম্যাচে। সুতরাং, সবদিক দিয়েই পরিসংখ্যানের নিরিখে ভারতের সর্বকালের সেরা টেস্ট ক্যাপ্টেনে পরিণত হলেন বিরাট।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top