News Flash

  • Home
  • Uncategorized
  • প্রভিডেন্ট ফান্ডের সুদের হার অপরিবর্তিত
Image

প্রভিডেন্ট ফান্ডের সুদের হার অপরিবর্তিত

নয়াদিল্লি, ৪ মার্চ (হি.স.) : সাধারণ মানুষকে স্বস্তি দিয়ে প্রভিডেন্ট ফান্ডের সুদের অপরিবর্তিত রাখল কেন্দ্র । ফলে ২০২০-২১ সালের আর্থিক বছরে প্রভিডেন্ট ফান্ডে সুদের হার সাড়ে আট শতাংশই থাকছে। তার আগের আর্থিক বছরেও সুদের হার একই ছিল। কেন্দ্রীয় শ্রমমন্ত্রী সন্তোষ গঙ্গোয়ার বৃহস্পতিবার জানিয়েছেন, শ্রীনগরে পিএফের ট্রাস্টি বোর্ডের এক বৈঠকে সুদের হার অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জল্পনা ছিল যে অর্থনৈতিক পরিস্থিতির কথা মাথায় রেখে হয়তো  প্রভিডেন্ট ফান্ডের সুদের হার কমাবে ইপিএফও। কিন্তু সেই জল্পনাকে ভুল প্রমাণ করে ইপিএফও জানাল যে তারা ৮.৫ শতাংশ হারেই জমানো অর্থের ওপর সুদ দেবে চলতি অর্থবর্ষে। অর্থাৎ প্রভিডেন্ট ফান্ডে আপনার যে  টাকা থাকে, তার ওপর আগের বছরের মতই সাড়ে আট শতাংশ সুদ পাবেন। বর্তমানে পাঁচ কোটি মানুষের অর্থ জমা আছে প্রভিডেন্ট ফান্ডে।

বৃহস্পতিবার বৈঠক হয় ইপিএফও-র সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিজের। সেখানেই ঠিক করা হয় যে একই হারে সুদ দেওয়া হবে। শ্রীনগরে হওয়া এই বৈঠকের আগে অবশ্য জল্পনা অন্য ছিল। যেই হারে মানুষ টাকা তুলেছে ও করোনার মধ্যে টাকাও অনেক কম জমা পড়েছে,  সেই জন্যই এই জল্পনা চলছিল।

প্রসঙ্গত, ২০১৮-১৯ সালে ৮.৬৫ হারে সুদ দিয়েছিল ইপিএফও। এরপর গত আর্থিক বছরে ৮.৫ শতাংশ করে দেওয়া হয় সুদের হার, যেটা সাত বছরের মধ্যে সর্বনিম্ন। এবার অবশ্য সেটাই ধরে রাখা হল। ২০১৫-১৬ সালেই এটা ছিল ৮.৮ শতাংশ। এর আগে ২০১১-১২ সালে ৮.২৫ শতাংশ ছিল সুদের হার। সেই রকম কম সুদ অবশ্য এই যাত্রায় পেতে হবে না গ্রাহকদের।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top