News Flash

  • Home
  • Uncategorized
  • একদিনের বাংলাদেশ সফরে ঢাকা পৌঁছলেন বিদেশমন্ত্রী এস জয়শংকর
Image

একদিনের বাংলাদেশ সফরে ঢাকা পৌঁছলেন বিদেশমন্ত্রী এস জয়শংকর

ঢাকা, ৪ মার্চ (হি.স.) : একদিনের বাংলাদেশ সফরে ঢাকা পৌঁছলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শংকর  । বৃহস্পতিবার সকাল ১০টা নাগাদ ঢাকায় পৌঁছন ভারতের তিনি। তিনি ভারতীয় বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইটে দিল্লি থেকে ঢাকায় পৌঁছান। ঢাকায় বিএএফ বঙ্গবন্ধু বিমানবন্দ্ররে তাঁকে স্বাগত জানান বাংলাদেশের বিদেশমন্ত্রী এ কে আবদুল মোমেন।

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে দুদিনের সফরে আগামী ২৬ মার্চ বাংলাদেশে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। তার আগে প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরের বিষয়টি চূড়ান্ত করতেই মূলত ঢাকায় এলেন বিদেশমন্ত্রী এস জয়শংকর ।  

ঢাকা সফরের শুরুতে এস জয়শংকর দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশের বিদেশমন্ত্রী এ কে আবদুল মোমেনের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন। দুপুরের পর গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি। বিকেলে ভারতীয় হাইকমিশনে নাগরিক সমাজের একটি প্রতিনিধি দলের সঙ্গে মত বিনিময় করবেন এস জয়শংকর । এরপর সন্ধ্যায় তিনি দিল্লি ফিরে যাবেন।

এদিকে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশে সফর যে কোনও মূল্যে রুখে দেওয়ার ঘোষণা করেছে প্রগতিশীল ছাত্র জোট।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top