News Flash

  • Home
  • Uncategorized
  • ডুকলি থেকে তিন যুবতী রহস্যজনক ভাবে নিখোঁজ, চাঞ্চল্য
Image

ডুকলি থেকে তিন যুবতী রহস্যজনক ভাবে নিখোঁজ, চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ মার্চ৷৷ রাজধানী আগরতলা শহর সংলগ্ণ পশ্চিম ডুকলির ঋষিপাড়া থেকে তিন যুবতী নিখোঁজ হওয়ার ঘটনায় জনমনে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷রাজধানী আগরতলা শহর সংলগ্ণ পশ্চিম ডুকলি ঋষিপাড়াএলাকা থেকে তিন যুবতী রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়৷


নিখোঁজ হওয়ার ৬দিন পর তাদের কোনো হদিস মেলেনি৷এ ব্যাপারে অরুন্ধতী নগর থানায় সংশ্লিষ্ট পরিবারের তরফ থেকে নিখোঁজ সংক্রান্ত সুনির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছে৷ অরুন্ধতী নগর থানার পুলিশ এ ব্যাপারে কার্যকরী কোন পদক্ষেপ গ্রহণ না করা শেষ পর্যন্ত পরিবারের লোকজন আগরতলা পশ্চিম মহিলা থানার দ্বারস্থ হয়েছেন৷ঘটনার বিবরণে জানা যায় গত ২৬ শে ফেব্রুয়ারি বাড়ি থেকে তিনটি মেয়ে ব্যাংকে যাওয়ার নাম করে বের হয়৷কিন্তু তারপর আর বাড়িতে ফিরে যায়নি৷


তিন যুবতী নিখোঁজ হওয়ার ঘটনার পেছনে বড় ধরনের কোনো রহস্য আত্মগোপন করে রয়েছে বলে অনেকেই মনে করছেন৷নিখোঁজ হওয়ার ৬ দিন পর ও যুবতীরাবাড়ি ফিরে না আসায় এবং পুলিশ তাদের কোনো সন্ধান খুঁজে বের করতে না পারায় শেষ পর্যন্ত সংশ্লিষ্ট পরিবারের লোকজন সংবাদমাধ্যমের দ্বারস্থ হন৷ আগরতলা পশ্চিম থানার পুলিশ এ ব্যাপারে অভিযোগ গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করেছে৷ তবে কোন পর্যন্ত নিখোঁজ ৩ যুবতীকে উদ্ধার করতে সক্ষম হয়নি পুলিশ৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top