News Flash

  • Home
  • Uncategorized
  • হাতুড়ির আঘাতে স্ত্রী ও দুই মেয়ের মৃত্যু, পলাতক ৬০ বছরের স্বামী
Image

হাতুড়ির আঘাতে স্ত্রী ও দুই মেয়ের মৃত্যু, পলাতক ৬০ বছরের স্বামী

বুলন্দশহর (উত্তর প্রদেশ), ৩ মার্চ (হি.স.): রোমহর্ষক ঘটনা ঘটে গেল উত্তর প্রদেশের বুলন্দশহরে। হাতুড়ি দিয়ে আঘাত করে স্ত্রী ও দুই মেয়েকে খুন করল বছর ৬০-এর বাবা। হাতুড়ির আঘাতে অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আরও এক মেয়ে। মঙ্গলবার রাতের ঘটনা। অভিযুক্ত বাবা মানসিকভাবে দুর্বল বলে জানা গিয়েছে। ঘটনার পর থেকেই বছর ৬০-এর ওই অভিযুক্ত সইদ পলাতক। পুলিশ তাকে খুঁজছে, কেন এই হত্যালীলা তা তদন্ত করে দেখছে পুলিশ।

বুধবার এসএসপি সন্তোষ কুমার সিং জানিয়েছেন, “মঙ্গলবার রাতে হাতুড়ি দিয়ে তিন মেয়ে এবং স্ত্রীকে আঘাত করে ৬০ বছরের এক ব্যক্তি। স্ত্রী এবং দুই মেয়ের ঘটনাস্থলেই মৃত্যু হয়। আরও একটি মেয়ে সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনার পর থেকেই পলাতক ওই অভিযুক্ত। তদন্ত শুরু হয়েছে।” স্থানীয় সূত্রে জানা গিয়েছে, স্ত্রী এবং মেয়েদের সন্দেহ করত সইদ।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top