News Flash

  • Home
  • Uncategorized
  • ব্রাজিলে করোনা-টিকা নিলেন পেলে, সামাজিক দূরত্ব মেনে চলার আহ্বান
Image

ব্রাজিলে করোনা-টিকা নিলেন পেলে, সামাজিক দূরত্ব মেনে চলার আহ্বান

ব্রাসিলিয়া, ৩ মার্চ (হি.স.): মারণ করোনাভাইরাসের টিকা নিলেন কিংবদন্তী ব্রাজিলিয়ান ফুটবল তারকা পেলে। ভ্যাকসিন নেওয়ার পর সকলকে সামাজিক দূরত্ব বিধি মেনে চলার জন্য অনুরোধ করেছেনা পেলে। স্থানীয় সময় অনুযায়ী মঙ্গলবার ইনস্টাগ্রামে পোস্ট করে পেলে লিখেছেন, “অবিস্মরণীয় দিন-আমি টিকা নিলাম! অতিমারি এখনও শেষ হয়নি। অনুগ্রহ করে নিজেদের হাত ধোবেন এবং সম্ভব হলে বাড়িতেই থাকুন।” পেলে আরও জানান, “বাড়ির বাইরে মাস্ক পরতে ভুলবেন না এবং সামাজিক দূরত্ব বিধি মেনে চলবেন।”

উল্লেখ্য, ব্রাজিলে করোনাভাইরাসের বাড়বাড়ন্ত থামছেই না। মঙ্গলবার পর্যন্ত ব্রাজিলে ২.৫৭ লক্ষেরও বেশি করোনা-আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। বিগত ২৪ ঘন্টায় (মঙ্গলবার) ব্রাজিলে নতুন করে ১ হাজার ৭২৬ জনের মৃত্যু হয়েছে, ফলে মৃতের সংখ্যা ২ লক্ষ ৫৭ হাজার ৫৬২-তে পৌঁছেছে। সংক্রমণও দ্রুততার সঙ্গে বাড়ছে ব্রাজিলে। মহামারীর শুরু থেকে এযাবৎ ব্রাজিলে ১০,৬৪৭,৮৪৫ জন করোনা-আক্রান্ত হয়েছেন। তাঁদের মধ্যে সুস্থ হয়েছেন ৯,৫২৭,১৭৩ জন। ব্রাজিলে এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা ৮ লক্ষ ৬৩ হাজার ১১০ জন।

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top