News Flash

  • Home
  • Uncategorized
  • বিলোনীয়ায় সাত সকালে যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য
Image

বিলোনীয়ায় সাত সকালে যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, বিলোনীয়, ২ মার্চ৷৷ মঙ্গলবার সাত সকালে ৩১ বছরের এক যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য৷ বাড়ি থেকে প্রায় ১০০ হাত দূরে ভবানীপুর সুকল সংলগ্ণ এলাকার রাস্তায় তার রক্তাক্ত মৃতদেহ দেখতে পাওয়া যায়৷ মৃত যুবকের নাম জগবন্ধু দাস৷ ঘটনা স্থলে বিলোনিয়া মহকুমার পুলিশ আধিকারিক সহ পুলিশ ও টিএসআর বাহিনী ছুটে যায়৷ নামানো হয় ডগ স্কোয়াড৷ প্রাথমিক ভাবে হত্যা বলে পুলিশের ধারনা হলেও, কিন্তু কি কারণে হত্যা তা নিয়ে ধোঁয়াশা রয়ে গেছে৷


তদন্তে নেমেছে পুলিশ৷ জানা যায়, মৃত জগবন্ধু দাসের বাড়ি উত্তর রাঙ্গামুড়া এলাকায়৷ পেশায় একজন শ্রমিক৷ গতকাল সন্ধ্যায় বাড়ি থেকে প্রায় ১৫০ কিমি দূরে একটি পরিচিত বাড়িতে পরিবার সহ জগবন্ধু সামাজিক অনুষ্ঠানে যায়৷ রাত ১০টা নাগাদ জগবন্ধুর বাড়ির লোকজনেরা নিমন্ত্রণ খেয়ে চলে আসে বাড়িতে৷ বাড়িতে আসার পর অনেক বার জগবন্ধুর মোবাইলে ফোন করার পর মোবাইল সুইচ অফ আসে৷ এরপর বাড়িতে চলে আসবে ভেবে জগবন্ধুর স্ত্রী তার দুই সন্তান নিয়ে শুয়ে পরে৷


মঙ্গলবার সকালে স্থানীয় এক মহিলা ফুল তুলতে এসে জগবন্ধুর মৃতদেহ রাস্তায় পড়ে থাকতে দেখে চিৎকার চেঁচামেচিতে ছুটে আসে এলাকার লোকজনেরা৷ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বাড়ির লোকজনেরা৷ সেখানে কান্নায় ভেঙে পড়ে৷ এরপর খবর দেওয়া হয় রাজনগর পিআরবাড়ি থানাতে৷ খবর পেয়ে ঘটনা স্থলে ছুটে যায় পিআর বাড়ি থানার পুলিশ ও টিএসআর বাহিনী সহ বিলোনিয়ার মহাকুমা পুলিশ আধিকারিক সৌম্য দেববর্মা৷ ঘটনা স্থলে আনা হয় ডগ স্কোয়াড ও ফরেনসিক টিম৷ মহকুমা পুলিশ আধিকারিক সৌম্য দেববর্মা কাছে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা ঘটনার বিষয়ে বলেন , ময়নাতদন্ত ও ফরেনসিক রিপোর্টের পর বোঝা যাবে মৃত্যুর রহস্য৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top