News Flash

  • Home
  • Uncategorized
  • বিগত সরকারের আমলে কৃষকদের একটি কুদালের ডাবল দামের মিছিল করতে হত : প্রতিমা ভৌমিক
Image

বিগত সরকারের আমলে কৃষকদের একটি কুদালের ডাবল দামের মিছিল করতে হত : প্রতিমা ভৌমিক

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম, ২ মার্চ৷৷ বিগত সরকারের আমলে কৃষকদের একটি কুদাল দেওয়া হলে কুদালের ডাবল দামের মিছিল করতে হতো৷ আর বর্তমান সরকারের আমলে সুবিধাভোগীদের সরকারি সুবিধা পেলে মিছিলে যেতে হয় না৷ যারা প্রকৃত কৃষক যারা প্রকৃত মৎস্যচাষী অর্থাৎ যারা প্রকৃত বেনিফিসারী যাদের প্রয়োজন রয়েছে তারাই পাচ্ছে৷
বক্তা পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনের সাংসদ প্রতিমা ভৌমিক বলেন ভারতকে খুঁজতে হলে গ্রামে যেতে হবে৷ গ্রাম শক্তিশালী হলে দেশ শক্তিশালী হবে৷ আর দেশকে যারা শক্তিশালী বানায় তারা হলো কৃষক৷ কৃষকরাই হল অন্নদাতা৷ ২০২২ সালের মধ্যে যে কোনোভাবেই হোক দেশের কৃষকদের আয় দ্বিগুণ করতে হবে৷ সেই লক্ষ্য নিয়েই কাজ করছে মোদি সরকার এবং বিপ্লব দেবের সরকার৷ সরকার কৃষকদের উৎপাদিত ফসল ন্যায্য দামে ক্রয় করছে৷


উন্নত মানের যন্ত্রপাতি কৃষকদের দিয়ে কৃষকদের চাষ বাস করার ধরন আধুনিক করার চেষ্টা করছে সরকার৷ কৃষকদের সম্মান জানানোর লক্ষেই ২০১৯ সালের ফেব্রুয়ারি মাসে মোদি সরকার কৃষকদের জন্য প্রধানমন্ত্রী কিষান সম্মান যোজনা চালু করেছে৷ বছরের ৬০০০ টাকা পায় কৃষকরা৷ ফসল বীমা চালু করেছে রাজ্য সরকার৷ ১ কানি জমির জন্য ফসল বীমা যোজনা ২১০ টাকা৷ ২০০ টাকা সরকার বহন করে আর ১০ টাকা কৃষককে দিতে হয়৷ বন্যা, খরা, শুয়োর, বানর ফসল নষ্ট করলে ফসলের মূল্য অনুযায়ী টাকা দিচ্ছে সরকার৷ যা বিগত সরকারের আমলে কৃষকরা চিন্তাও করতে পারেনি বলে জানান প্রতিমা ভৌমিক৷ মঙ্গলবার বেলা ১২ ঘটিকায় বিশালগড় ব্লক প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় বিশালগড় পঞ্চায়েত সমিতি এবং বিশালগড় আর ডি ব্লকের উদ্যোগে বিভিন্ন সামগ্রী বিতরণ অনুষ্ঠান৷ এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশালগড় ব্লক পঞ্চায়েত সমিতির চেয়ারপার্সন ছন্দা দেববর্মা৷ উপস্থিত ছিলেন বিশালগড় ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক অমিত কর্মকার বিশালগড় ফিশারি তত্ত্বাবধায়ক শ্যামল রায় এবং কৃষি তত্ত্বাবধায়ক প্রিয়তোষ সরকার এবং বিশিষ্ট সমাজসেবী অঞ্জন পুরকায়স্থ এবং ব্লকের ভাইস চেয়ারপারসন অরুন দাস৷

অনুষ্ঠানে বিশালগড় ব্লকের ৩৩ টি গ্রাম পঞ্চায়েতের ৬২৪ জন বেনিফিসারী কে বিভিন্ন সামগ্রী তুলে দেন উপস্থিত অতিথিরা৷ এর মধ্যে রয়েছে চারটি পাওয়ার টিলার, ৭০ টি ধান মাড়াই মেশিন, ৪৯ টি কুনি জাল, ৩৫ টি ডেগ, ৪০০ টি কুদাল এবং ৪০০ টি গামলা ৬ ধরণের সামগ্রী বিতরণ করা হয় বেনিফিসারী দের মধ্যে৷ বেনিফিশিয়ারি খুশি এই সামগ্রিক গুলি পেয়ে৷ বিশালগড় ব্রক এলাকায় ৭০০০ পরিবার পিএম কৃষান নিধি প্রকল্প ৬০০০ টাকা করে বছরে পায়৷ যারা এখনো পিএম কৃষান নিধি পায়নি তাদের কে কাগজপত্র জমা দিয়ে এই প্রকল্পের সুবিধা গ্রহণ করার জন্য আবেদন জানান উপস্থিত অতিথিরা৷ বিশালগড় ব্লক এলাকায় ছোট-বড় মিলিয়ে ৫০০০ পুকুর রয়েছে৷ এই পুকুর গুলিতে প্রতিবছর ২৭০০ কেজি পার হেক্টর মাছ উৎপাদিত হয়৷ এই পরিমান যাতে তিন হাজার কেজি পর্যন্ত নিয়ে যাওয়া হয় তার জন্য চেষ্টা চালাচ্ছে সরকার৷ প্রদীপ প্রজ্জ্বলন করে এই বিতরণী অনুষ্ঠানের শুভ সূচনা করেন সাংসদ প্রতিমা ভৌমিক৷ এই অনুষ্ঠানকে ঘিরে বেনিফিসারী তার মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top