News Flash

  • Home
  • Uncategorized
  • কোভাক্সিন সঞ্জীবনীর মতো কাজ করবে : হর্ষ বর্ধন
Image

কোভাক্সিন সঞ্জীবনীর মতো কাজ করবে : হর্ষ বর্ধন

নয়াদিল্লি, ২ মার্চ (হি.স.): করোনাভাইরাসের টিকা নিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডাঃ হর্ষ বর্ধন। মঙ্গলবার দিল্লির হার্ট ও ফুসফুসের ইনস্টিটিউটে করোনা-ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন। স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গেই টিকা নিয়েছেন তাঁর স্ত্রীও। ভারত বায়োটেকের তৈরি করোনা টিকা ‘কোভ্যাক্সিন’-এর প্রথম ডোজ নিয়েছেন  হর্ষ বর্ধন। কোভ্যাক্সিনের ডোজ নেওয়ার পর স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, “কোভাক্সিন সঞ্জীবনীর মতো কাজ করবে।” হর্ষ বর্ধনের কথায়, “আমরা কোভ্যাক্সিনের ডোজ নিয়েছি। এই ভ্যাকসিন সঞ্জীবনীর মতো কাজ করবে। আমরা ২৫০ টাকা প্রদান করেছি, যাঁদের সামর্থ্য রয়েছে তাঁদের অর্থ প্রদান করা উচিত।”


কোউইন অ্যাপ ক্রাশ করে যাওয়া প্রসঙ্গে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন জানিয়েছেন, “ত্রুটি সত্ত্বেও, সোমবার রাতের মধ্যেই প্রায় ৩৪ লক্ষ রেজিস্ট্রেশন রয়েছে কোউইন অ্যাপে। মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত ৫ লক্ষ মানুষ রেজিস্ট্রেশন করেছেন।” হর্ষ বর্ধন আরও জানিয়েছেন, “৯৭ শতাংশের বেশি সুস্থতা ভারতে, সমগ্র বিশ্বের মধ্যে ভারতেই সুস্থতা বেশি, মৃত্যুর সংখ্যা ১.৪২ শতাংশ, যা অনেক কম।”

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top