News Flash

  • Home
  • Uncategorized
  • তালতলা গ্রামে যুবক আহত সংঘবদ্ধ হামলায়
Image

তালতলা গ্রামে যুবক আহত সংঘবদ্ধ হামলায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ মার্চ৷৷ বিশালগড় মহকুমার মধুপুর থানা এলাকার তালতলা গ্রামে সৎ ভাই ও ভাতিজাদের আক্রমণে গুরুতর ভাবে আহত হয়েছে এক যুবক৷মধুপুর থানার তালতলা গ্রামে এক যুবককে প্রাণে মেরে ফেলার চেষ্টা করে তারই সৎভাই এবং দুই ভাইপো৷


সংবাদ সূত্রে জানা যায় রহিম মিয়া এবং তার সৎ ভাই তনু মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরেই কলহ চলছিল৷ তনু মিয়ার দুটি বাড়ি রয়েছে৷ দুটি বাড়ির দূরত্ব প্রায় ৫০০ মিটার৷ সৎ বড় ভাই তনু মিয়ার দুই ছেলে রয়েছে৷ ছেলেরা আলাদা বাড়িতে থাকে৷ তনু মিঞা ছেলেদের অনুপস্থিতির সুযোগে বাড়িতে গিয়ে পুত্রবধূর সঙ্গে অবৈধভাবে শারীরিক সম্পর্কে লিপ্ত হয় বলে অভিযোগ৷ তার সৎ ভাই রহিম মিয়া শারীরিক সম্পর্ক দেখে ফেলে৷ বিষয়টি সে সমাজের অন্যান্যদেরকে জানায়৷ বিষয়টি নিয়ে সালিশি সভা হয়৷ পুত্রবধূ বিষয়টি স্বীকার করে৷

সালিশী সভায় শশুরকে আর্থিক জরিমানা করা হয়৷ বিষয়টি নিয়ে সৎ ভাইয়ের সঙ্গে তাঁর বিবাদ চরম আকার ধারণ করে৷ তাকে হত্যার ষড়যন্ত্র শুরু হয় বলে অভিযোগ৷ গত ২৭ ফেব্রুয়ারি রহিম মিয়া বাড়ি থেকে বাজারে যাচ্ছিল৷ তখনই দুই ভাতিজা মিলে তাকে হত্যার চেষ্টা করে৷ আক্রান্ত রহিম মিয়ার চিৎকার শুনে স্থানীয়রা ছুটে আসেন৷ রক্তাক্ত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷এ ব্যাপারেমধুপুর থানায় অভিযুক্তদের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়েছে৷ পুলিশ মামলা গ্রহণ করে এ ঘটনার তদন্ত শুরু করেছে৷ তবে এখন পর্যন্ত এই ঘটনায় জড়িত কাউকে গ্রেপ্তার এর সংবাদ নেই৷ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top