News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যের গ্রামাঞ্চলের মানুষের কাছে বাঁশের ব্যবহার জনপ্রিয় করে তুলতে হবে : উপমুখ্যমন্ত্রী
Image

রাজ্যের গ্রামাঞ্চলের মানুষের কাছে বাঁশের ব্যবহার জনপ্রিয় করে তুলতে হবে : উপমুখ্যমন্ত্রী

আগরতলা, ১ মার্চ (হি.স.)৷৷ শিল্প ও গৃহ নির্মাণ সামগ্রী হিসেবে বাঁশ এবং বাঁশজাত সামগ্রী ব্যবহারের উপর আজ সোমবার প্রজ্ঞাভবনে একদিবসীয় এক কর্মশালা অনুষ্ঠিত হয়৷ উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা প্রজ্ঞাভবনের ৪ নম্বর হল-এ এই কর্মশালার উদ্বোধন করেন৷ উল্লেখ্য, ভোপালস্থিত সি এস আই আর অ্যাডভান্সড ম্যাটেরিয়েলস অ্যান্ড প্রসেস রিসার্চ ইনস্টিটিউট এবং ত্রিপুরা স্টেট কাউন্সিল ফর সায়েন্স অ্যান্ড টেকনোলজির যৌথ উদ্যোগে এই কর্মশালার আয়োজন করা হয়৷ কর্মশালায় রাজ্যের বিভিন্ন প্রান্তের স্বউদ্যোগী ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিগণ অংশগ্রহণ করেন৷


কর্মশালার উদ্বোধন করে উপমুখ্যন্ত্রী জিষ্ণু দেববর্মা বলেন, বাঁশ হলো সবুজ সোনা৷ ত্রিপুরায় কিছুকাল আগেও বাঁশের প্রচুর ব্যবহার ছিল৷ কিন্তু বর্তমানে বাঁশের দাম অনেক বেড়ে গেছে৷ তাই গৃহ নির্মাণ সহ অন্যান্য কাজে মানুষ বাঁশের বিকল্প হিসেবে অন্য জিনিসের প্রতি ঝুঁকে পড়ছেন৷ উপমুখ্যমন্ত্রী শিল্প ও গৃহ নির্মাণে বাঁশের ব্যবহারের উপর গুরুত্ব আরোপ করেন৷ তিনি বলেন, গ্রামাঞ্চলের মানুষের কাছে বাঁশের ব্যবহার জনপ্রিয় করে তুলতে হবে৷


উপমুখ্যমন্ত্রী আরও বলেন, বাঁশভিত্তিক শিল্প সামগ্রীর উৎপাদন বৃদ্ধি পেলে রোজগারের সুযোগ সৃষ্টি হবে৷ আত্মনির্ভর ভারত-আত্মনির্ভর ত্রিপুরা গড়ে উঠবে৷ প্রধানমন্ত্রীর ভোকাল ফর লোকাল আহ্বান সফলভাবে বাস্তবায়িত হবে৷ উপমুখ্যমন্ত্রী বলেন, রাজ্যের বায়োভিলেজগুলিতে বাঁশজাত নির্মাণ সামগ্রী দিয়ে ছোট ছোট কমিউনিটি হল নির্মাণ করার উপরও সরকার অগ্রাধিকার দেবে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top