News Flash

  • Home
  • Uncategorized
  • পূর্বতন সরকারের সময়ে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় ব্যপক অনিয়ম হয়েছে কেন্দ্রকে জানাবে বর্তমান সরকার
Image

পূর্বতন সরকারের সময়ে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় ব্যপক অনিয়ম হয়েছে কেন্দ্রকে জানাবে বর্তমান সরকার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ মার্চ৷৷ প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় রাজ্যে যেসমস্ত কাজকর্ম হয়েছে এনিয়ে পূর্বতন সরকারের ভূমিকায় সন্দেহ প্রকাশ করেছে বর্তমান বিজেপি আইপিএফটি জোট সরকার৷ এই যোজনায় আর্থিক বরাদ্দ এবং ব্যয়ের মধ্যে অসংলগ্ণতা রয়েছে বলে দাবি করেছে বর্তমান সরকার৷ তাই এই বিষয়টি কেন্দ্রীয় সরকারের গ্রামোন্নয়ন মন্ত্রকের গোচরে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার৷ পশাপাশি এনএইচসিএল এর ভূমিকাও রহস্যজনক এবং অনিয়মের ইঙ্গিত মিলেছে৷ যদি এইচএসসিএল গোটা বিষয়টির সুষ্টু সমাধান না করে তাহলে আদালতের দ্বারস্থ হবে রাজ্য সরকার৷


সোমবার মহাকরণে আইনমন্ত্রী রতন লাল নাথ সাংবাদিক সম্মেলনে একথা জানিয়েছেন৷ তিনি বলেন, পূর্বতন সরকারের সময়ে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় ব্যাপক অনিয়ম হয়েছে৷ গ্রামীণ এলাকায় বিশেষ করে এডিসির পাহাড়ী এলাকায় এই যোজনার সঠিক বাস্তবায়ন করা হয়নি৷ শুধু তাই নয় এনএইচসিএল বিভিন্ন সংস্থাকে অতিরিক্ত টাকা দিয়েছে বলেও তথ্য প্রমাণ মিলেছে৷ আইনমন্ত্রী আরও জানান, এমন অনেক প্রকল্প রয়েছে এই যোজনায় যেখানে কাজ না করিয়েও টাকা দিয়ে দেয়া হয়েছে৷ এইসব বিষয়গুলি কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের গোচরে নেয়া হবে বলে জানান রতন লাল নাথ৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top