News Flash

  • Home
  • Uncategorized
  • পেট্রোপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির জন্য কেন্দ্রীয় সরকারকে নির্দয়ী বললেন সিটু নেতা
Image

পেট্রোপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির জন্য কেন্দ্রীয় সরকারকে নির্দয়ী বললেন সিটু নেতা

আগরতলা, ১ মার্চ (হি.স.)৷৷পেট্রোপণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির জন্য কেন্দ্রীয় সরকারকে নির্দয়ী বললেন সিটু-র ত্রিপুরা প্রদেশ সাধারণ সম্পাদক শঙ্করপ্রসাদ দত্ত৷ সোমবার জ্বালানি তেল এবং রান্নার গ্যাসের ক্রমাগত মূল্যবৃদ্ধির প্রতিবাদে আগরতলায় সেন্টার অব ইন্ডিয়ান ট্রেড ইউনিয়ন (সিটু) বিক্ষোভ মিছিল সংগঠিত করেছে৷ মিছিল থেকে পেট্রোপণ্যের মূল্য হ্রাসের দাবি তুলেছে বামপন্থী শ্রমিক সংগঠন৷ সাথে কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করা হয়েছে৷


সিটু-র প্রদেশ সাধারণ সম্পাদক তথা প্রাক্তন সাংসদ শঙ্করপ্রসাদ দত্ত বলেন, সাধারণ মানুষের প্রতি কেন্দ্রীয় সরকার ভীষণ নির্দয়ী৷ তিনি বলেন, বিরোধী থাকার সময় জ্বালানি তেল এবং রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে সোচ্চার হতো বিজেপি৷ অথচ, ক্ষমতায় আসার পর থেকে তারা কপর্োরেট সেক্টরকে প্রাধান্য দিচ্ছে৷

তাঁর অভিযোগ, অপরিশোধিত তেলের দাম যখন ১০৮ টাকা ছিল তখন পেট্রোল ৭১ টাকায় এবং ডিজেল ৫৬ টাকা প্রতি লিটারে বিক্রি হতো৷ অথচ এখন অপরিশোধিত তেলের দাম কমে ৬০ টাকা হয়েছে, অথচ পেট্রোল প্রতি লিটার ১০০ টাকায় পৌঁছে গেছে৷ তিনি সুর চড়িয়ে বলেন, কেন্দ্রীয় সরকার পেট্রোল-ডিজেল ও রান্নার গ্যাস থেকে মুনাফা কামাচ্ছে, তহবিল বাড়াচ্ছে৷ অথচ, সাধারণ মানুষের কথা ভাবছে না৷ তাঁর বক্তব্য, কেন্দ্রীয় সরকার চাইলেই পেট্রোল-ডিজেলের দাম কমাতে পারে৷ শুধুমাত্র, করের হার কমিয়ে দিলেই দাম হু হু করে কমে যাবে৷ কিন্তু কেন্দ্রীয় সরকার তার বদলে পুঁজিপতিদের ১০ লক্ষ কোটি টাকার কর ছাড় দিয়েছে৷ তাতে, সাধারণ মানুষের ঘাড়েই বোঝা বেড়েছে৷


তাঁর দাবি, কোনও উৎস নেই, অথচ নেপালে পেট্রোল প্রতি লিটার ৬৮ টাকা এবং আফগানিস্তানে ৩৫ টাকা দরে বিক্রি হচ্ছে৷ তাঁর মতে, সাধারণ মানুষের ঘাড়ে অতিরিক্ত বোঝা চাপিয়ে কেন্দ্রীয় সরকার গর্হিত অপরাধ করছে৷ শুধু তা-ই নয়, মার্চের পর তেলের দাম কমবে দাবি করতেও কেন্দ্রীয় মন্ত্রী লজ্জাবোধ করেননি৷ কারণ, পাঁচ রাজ্যে নির্বাচন আসন্ন, জ্বালানি তেল এবং রান্নার গ্যাসের মূল্য কমার সম্ভাবনা স্বাভাবিক৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top