News Flash

  • Home
  • Uncategorized
  • লরি চালক হত্যাকান্ডে জড়িত দুই অভিযুক্ত পুলিশের জালে
Image

লরি চালক হত্যাকান্ডে জড়িত দুই অভিযুক্ত পুলিশের জালে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ মার্চ৷৷ ধলাই জেলার আমবাসা থানাধীন সালেমার লাল লালছড়ি এলাকায় লরি চালককে খুনের ঘটনায় জড়িত দু’’জনকে আটক করেছে আমবাসা থানার পুলিশ৷ধলাই জেলার আমবাসা থানা এলাকার লাল ছড়ি এলাকায় লরি চালককে খুন করে নগদ ৪০ হাজার টাকা এবং মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার পর হত্যার ঘটনায় জড়িত দু’’জনকে আটক করতে সক্ষম হয়েছে আমবাসা থানার পুলিশ৷


ধৃতরা হলো মাইকেল হালাম এবং ফেরেডন মগ৷ তাদের বাড়ির ঘটনাস্থল থেকে ২০০ মিটার দূরে৷তাদের বিরুদ্ধে আমবাসা থানার পুলিশ সুনির্দিষ্ট মামলা করে ঘটনার তদন্ত শুরু করেছে৷তাদেরকে জিজ্ঞাসাবাদ করে এই হত্যাকান্ডের ঘটনা সম্পর্কে তথ্য উদ্ধারের চেষ্টা চালাচ্ছে আমবাসা থানার পুলিশ৷ তবে এখনো পর্যন্ত বোলেরো পিকআপ গাড়ি আটক করতে পারেনি পুলিশ৷ আটক দুই সন্দেহভাজন খুনিকে জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছে পুলিশ৷

এ বিষয়ে বিস্তারিত তথ্য জানান আমবাসা থানার ওসি হিমাদ্রি সরকার৷ গত শুক্রবার সন্ধ্যারাতে আমবাসা থানা এলাকার লাল ছরি সেন্ট আর্মড মিশন সংলগ্ণ এলাকায় একটি পণ্যবাহী আটক করে চালককে হত্যা করে নগদ ৪০ হাজার টাকা এবং মোবাইল ফোন নিয়ে গিয়েছিল দুর্বৃত্তরা৷ নিহত গাড়ির চালকের নাম প্রদীপ দেবনাথ৷তার বাড়ি তেলিয়ামুড়ার শান্তিনগর এলাকায়৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top