News Flash

  • Home
  • Uncategorized
  • ইমপিচমেন্টের শুনানির আগে ট্রাম্পকে ছেড়ে চলে গেলেন ৫ আইনজীবী
Image

ইমপিচমেন্টের শুনানির আগে ট্রাম্পকে ছেড়ে চলে গেলেন ৫ আইনজীবী

ওয়াশিংটন, ৩১ জানুয়ারি (হি.স.): প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইমপিচমেন্টের দ্বিতীয় শুনানির আগে ট্রাম্পকে ছেড়ে চলে গিয়েছেন তাঁর পাঁচ আইনজীবী। এখন নতুন আইনজীবী খোঁজায় মন দিয়েছেন ট্রাম্প। ট্রাম্প-ঘনিষ্ঠ শিবিরের তরফে এমনটাই জানা যাচ্ছে।

ক্যাপিটলে হামলায় উসকানি দেওয়ার অভিযোগে  প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইমপিচমেন্টের দ্বিতীয় শুনানি আগামী ৮ ফেব্রুয়ারি। তার আগে ট্রাম্পের ডিফেন্স টিমের অন্যতম দুই সদস্য দক্ষিণ ক্যারোলিনার আইনজীবী বাচ বোওয়ার্স ও ডেবোরা বার্বিয়া ট্রাম্পের সঙ্গ ছেড়েছেন মূলত মতানৈক্যের কারণে। সরে গিয়েছেন উত্তর ক্যারোলিনার অ্যাটর্নি জোশ হাওয়ার্ডও। সেই সঙ্গে দক্ষিণ ক্যারোলিনার জনি গ্যাসার ও গ্রেগ হ্যারিসও মামলা থেকে সরে আসার সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন প্রাক্তন প্রেসিডেন্টকে। স্বভাবতই নতুন আইনজীবী খোঁজায় মন দিয়েছেন ট্রাম্প। জানা যাচ্ছে, আগামী এক থেকে দু’দিনের মধ্যেই নতুন আইনজীবীদের নাম ঘোষণা করতে মরিয়া তিনি। কিন্তু এখনও পর্যন্ত কোনও আইনজীবীই তাঁর হয়ে লড়ার কথা জানাননি। বরং বিষয়টি এড়িয়ে যেতেই চাইছেন বেশির ভাগ আইনজীবী।

ট্রাম্প ঘনিষ্ঠ রিপাবলিকান শিবিরের দাবি, শুনানির সময় খুব সহজ যুক্তি দেবেন তাঁরা। তাঁদের মতে, এই বিচার অসাংবিধানিক কেননা তিনি আর ক্ষমতাসীন নন। আবার অন্য রিপাবলিকান নেতারা অনেকেই মনে করছেন, নির্বাচনের পরে ট্রাম্পের আচরণ ঠিক ছিল না। সব মিলিয়ে ট্রাম্পকে নিয়ে রীতিমতো দ্বিধাবিভক্ত রিপাবলিকানরাও।

এদিকে ক্যাপিটল বিল্ডিংয়ে সমর্থকদের হামলার ঘটনায় ট্রাম্পের ঘনিষ্ঠ এক ব্যবসায়ীয়ই টাকা ছড়িয়েছিলেন বলে দাবি করেছে ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’। তাদের রিপোর্ট অনুযায়ী, সাড়ে তিন কোটি ডলার খরচ হয়েছিল। এর মধ্যে ২ কোটি ২০ লক্ষ টাকাই দেন ওই ব্যবসায়ী জুলি ফান্সেলি। শুধু তাই নয়, ভোটের প্রচারের জন্যও ট্রাম্পকে অনেক অর্থসাহায্য করেছিলেন তিনি। অবশ্য ওই ব্যবসায়ী এমন দাবিকে স্বীকার করেননি।

Releated Posts

এসআইআর প্রক্রিয়ায় স্বচ্ছতার দাবি প্রদেশ কংগ্রেসের, নির্বাচন কমিশনের কাছে স্মারকলিপি

আগরতলা, ২৬ জুন: বিশেষ নিবিড় পুনর্বিবেচনা (এসআইআর) প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছ ও নিরপেক্ষভাবে পরিচালনার দাবি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হল…

ByByReshmi Debnath Jun 27, 2026

কোর্ট ম্যারেজের পর দাম্পত্য কলহ, তরুণীর অস্বাভাবিক মৃত্যু, স্বামীর বিরুদ্ধে অভিযোগ পরিবারের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ জুন: রাজধানীর বাধারঘাট এলাকার এক তরুণীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। মৃত তরুণীর…

ByByReshmi Debnath Jun 13, 2026

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026
Scroll to Top