News Flash

  • Home
  • Uncategorized
  • বাপুর আদর্শ লক্ষ লক্ষ মানুষকে উদ্বুদ্ধ করে চলেছে : প্রধানমন্ত্রী
Image

বাপুর আদর্শ লক্ষ লক্ষ মানুষকে উদ্বুদ্ধ করে চলেছে : প্রধানমন্ত্রী

নয়াদিল্লি, ৩০ জানুয়ারি (হি.স.): মৃত্যু-বার্ষিকীতে জাতির জনক মহাত্মা গান্ধীকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গান্ধীজিকে শ্রদ্ধা নিবেদন করে প্রধানমন্ত্রী জানিয়েছেন, বাপুর আদর্শ লক্ষ লক্ষ মানুষকে উদ্বুদ্ধ করে চলেছে। শনিবার সকালে টুইট করে প্রধানমন্ত্রী লিখেছেন, “পুন্য তিথিতে মহান বাপুকে শ্রদ্ধার্ঘ্য। বাপুর আদর্শ লক্ষ লক্ষ মানুষকে উদ্বুদ্ধ করে চলেছে। শহিদ দিবসে আমরা সেই সমস্ত মহান নারী এবং পুরুষদের বীরত্বপূর্ণ আত্মত্যাগের কথা স্মরণ করছি, যাঁরা ভারতের স্বাধীনতা এবং প্রতিটি ভারতীয়ের মঙ্গল কামনায় নিজেদের নিবেদিত করেছিলেন।”


প্রধানমন্ত্রী ছাড়াও পুণ্য তিথিতে গান্ধীজিকে শ্রদ্ধা নিবেদন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযুষ গোয়েল রাজনাথ সিং প্রমুখ। স্বরাষ্ট্রমন্ত্রী টুইটারে লিখেছেন, ”পুন্য তিথিতে মহাত্মা গান্ধীকে কোটি কোটি প্রণাম। বিনম্র শ্রদ্ধাঞ্জলি।” রেলমন্ত্রী বাপুকে শ্রদ্ধা নিবেদন করে টুইটারে লিখেছেন, ”অহিংসা থেকে স্বাধীনতার জন্য লড়াই করা বাপুকে তাঁর প্রয়াণ দিবসে নিবেদিত শ্রদ্ধা।”  

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top