News Flash

  • Home
  • Uncategorized
  • গেইটের তালা ভেঙে বাড়িতে ঢুকে গ্যারেজ থেকে গাড়ি চুরি আগরতলায়
Image

গেইটের তালা ভেঙে বাড়িতে ঢুকে গ্যারেজ থেকে গাড়ি চুরি আগরতলায়

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জানুয়ারি৷৷ রাজধানী আগরতলা শহরের কর্নেল চৌমুহনীতে গতকাল রাতে একটি বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে৷ এলাকার একটি বাড়ির গেটের তালা ভেঙ্গে চুরে দল ভিতরে ঢুকে ঘর থেকে মূল্যবান জিনিসপত্র হাতিয়ে নিয়ে গেছে৷ শুধু তাই নয় গ্যারেজ থেকে একটি গাড়িও নিয়ে গেছে চোরেরা৷ সংবাদ সূত্রে জানা গেছে বাড়ির মালিক রাতে বাড়িতে ছিলেন না৷পরিবারের লোকজনদের অনুপস্থিতির সুযোগক কাজে লাগিয়ে চোরের দল ওই বাড়িতে হানা দেয়৷


রবিবার সকালে বিষয়টি স্থানীয় লোকজনের নজরে আসে৷ চুরির ঘটনা নজরে আসার পরে স্থানীয়রা বাড়ির মালিক কমলকুমার সাহাকে খবর দেন৷ খবর পেয়ে বাড়ির মালিক ছুটে আসেন৷ এসে দেখেন ঘরের দরজা-জানালা ভাঙ্গা৷গ্যারেজ থেকে গাড়িটিও নিয়ে গেছে৷ ঘর থেকে মূল্যবান জিনিসপত্র নিয়ে গেছে চোরের দল৷ সঙ্গে সঙ্গে বাড়ির মালিক কমল কুমার সাহা বিষয়টি আগরতলা পশ্চিম থানার পুলিশকে জানান৷ খবর পেয়ে পশ্চিম থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে৷

পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ তবে চুরি যাওয়া গাড়ি এবং জিনিসপত্র কিছুই উদ্ধার করা সম্ভব হয়নি৷রাজধানী আগরতলা শহরের নিরাপত্তা বলয়ের মধ্যে এই দুঃসাহসিক চুরির ঘটনাকে কেন্দ্র করে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে৷ আগরতলা শহর এলাকায় প্রায়ই এ ধরণের চুরির ঘটনা ঘটে চলেছে৷পুলিশের টহলদারি মধ্যেই কিভাবে চোরেরা এধরনের দুঃসাহসিক চুরির ঘটনা সংঘটিত করে চলেছে তা নিয়েও নানা মহলে প্রশ্ণ উঠতে শুরু করেছে৷


পুলিশের টহলদারি ও নজরদারিতে দুর্বলতার সুযোগকে কাজে লাগিয়ে চোরেরা এই ধরনের কান্ড সংঘটিত করে চলেছে বলে অনেকে অভিযোগ করেছেন৷রাজধানী আগরতলা শহর ও শহরতলীর এলাকায় পরপর এ ধরনের চুরির ঘটনা ঘিরে রাজধানী এলাকায় বসবাসকারী জনগণের মধ্যে রাত্রিকালীন নিরাপত্তা নিয়ে নতুন করে সংশয় দেখা দিয়েছে৷রাত্রিকালীন পুলিশি টহল বাড়িয়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার জন্য জোরালো দাবি উঠেছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top