News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে বেড়েছে স্বেচ্ছ রক্তদাতার সংখ্যা : শিক্ষামন্ত্রী
Image

রাজ্যে বেড়েছে স্বেচ্ছ রক্তদাতার সংখ্যা : শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ জানুয়ারি৷৷ রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে বিপ্লব কুমার দেব দায়িত্ব গ্রহণের পর রাজ্যে রক্ত দাতাদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে৷ ২০১৭-১৮ অর্থবর্ষে ২৭ হাজার ৫৭৪ জন রক্তদান করেছিল৷ ২০১৮-১৯ অর্থবর্ষে ৩২ হাজার ৪২১ জন রক্তদান করেছে৷ ২০১৯-২০ অর্থবর্ষে ৩৩ হাজার ২৩৭ জন রক্তদান করেছে৷


তবে ২০২০ ন্সালের এপ্রিল মাস থেকে রক্তদাতার সংখ্যা কিছুটা হ্রাস পেয়েছে করোনার কারনে৷ তার পরেও ২০২০ সালের এপ্রিল মাস থেকে নভেম্বর মাস পর্যন্ত রক্তদান করেছে ১৮ হাজার ৬৭৩ জন৷ আবার ২০২০ সালের ডিসেম্বর মাস থেকে ২০২১ সালের ২০ জানুয়ারি পর্যন্ত রক্তদান করেছে ১ হাজার ৫০০ জন৷ তারথেকে বুঝা যায় মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে রক্তদান করছে৷


রবিবার অল ত্রিপুরা টিচার্স এসোসিয়েশানের উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরের উদ্ধোধনি অনুষ্ঠানে তথ্য তুলে ধরে এই কথা বলেন শিক্ষা মন্ত্রী রতন লাল নাথ৷ আগরতলা প্রেসক্লাবে অনুষ্ঠিত হয় এই রক্তদান শিবির৷ শিবিরের উদ্ধোধনি অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রী রতন লাল নাথ ছাড়াও উপস্থিত ছিলনে খাদি বোর্ডের চেয়ারম্যান রাজিব ভট্টাচার্য, ত্রিপুরা চা উন্নয়ন নিগমের চেয়ারম্যান সন্তোষ সাহা সহ অন্যান্যরা৷

এইদিনের শিবিরে স্বেচ্ছায় রক্তদাতাদের মধ্যে পরিলক্ষিত হয় ব্যাপক উৎসাহ৷ শিবিরের উদ্ধোধনি অনুষ্ঠানে শিক্ষা মন্ত্রী আরও বলেন রাজ্যে মোট যে জনসংখ্যা রয়েছে তার এক শতাংশ রক্ত দান করলে রাজ্যে রক্তের চাহিদা পূরণ হয়ে যাবে৷ বর্তমান সরকার ক্ষমতায় আসার পর এক ইউনিট রক্তদিয়ে তিনজনকে রক্তদান করার ব্যবস্থা করা হয়েছে৷ রক্ত বেশিদিন রাখা যায় না৷ তাই একসাথে অনেকে রক্তদান করলে হবে না৷ তাই বর্তমান সরকার ক্যালেন্ডার তৈরি করে রক্তদান শিবির করার চিন্তা ভাবনা করছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top