News Flash

  • Home
  • Uncategorized
  • কৃষি আইন বাতিলের দাবীতে কৃষক সভার রাজভবন অভিযান
Image

কৃষি আইন বাতিলের দাবীতে কৃষক সভার রাজভবন অভিযান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ জানুয়ারি৷৷ কৃষি আইন নিয়ে গোটা দেশের সাথে রাজ্যেও বিরোধি বাম কৃষক সংগঠনগুলির পক্ষ থেকে দেশপ্রেম দিবস হিসেবে পালন করা হয়৷ এদিন অরিয়েন্ট চৌমুহনিতে নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মজয়ন্তী উপলক্ষে পুষ্পার্ঘ অর্পণ করে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে রাজভবন অভিযান করা হয়৷
রাজভবন অভিযান হয় সারা ভারত কৃষক সভা রাজ্য কমিটি, সারা ভারত কৃষক সমন্বয় কমিটি রাজ্য কমিটির যৌথ উদ্যোগে৷ মিছিলটি বিদুর কর্তা চৌমুহনি, কর্নেল চৌমুহনি, রাধানগর সহ বিভিন্ন পথ পরিক্রমা করে যাওয়ার পথে মাঝ রাস্তায় গোর্খাবস্তি সংলগ্ণ সার্কিট হাউস এলাকায় পুলিশ বেরিকেট দিয়ে আটকে দেয় মিছিলটি৷


অবশেষে মিছিলে উপস্থিত কর্মী-সমর্থকরা রাস্তায় বসে পড়ে৷ সেখানে একটি বিক্ষোভ সভা অনুষ্ঠিত করা হয়৷ সভায় উপস্থিত ছিলেন সারা ভারত কৃষক সভার রাজ্য সভাপতি অঘোর দেববর্মা, সম্পাদক পবিত্র কর, বিরোধী দলের উপনেতা বাদল চৌধুরি উপস্থিত ছিলেন৷ দেশের কৃষকরা নয়া কৃষি আইন প্রত্যাহারের দাবিতে অবিচল৷ তীব্র শীতের মধ্যেও দীর্ঘ ৫৭ দিন ধরে দিল্লির সীমান্তে আন্দোলন করে আসছে৷ আন্দোলনে আসি দেড় শতাধিক কৃষকের মৃত্যু হয়েছে৷ দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এতটাই মানবতাহীন ভারতবর্ষের কৃষকদের আন্দোলন মানতে চাইছে না৷

পুঁজিপতিদের স্বার্থে নয়া আইন করে দিয়েছে৷সরকার চাইছে কৃষকদের আইন পুঁজিপতিদের দ্বারা পরিচালনা করা হোক৷ এর দ্বারা স্পষ্ট মোদি সরকার কৃষকদের ফসল তৈরি করার অধিকার পর্যন্ত কেড়ে নিতে চাইছে৷ পূর্বের সরকারও কৃষকদের সাথে কোনো কাজ করিনি৷ বর্তমান সরকারও কৃষকদের বিপদ ডেকে আনছে৷ গত ১৫ বছরে দেশে ৫ লক্ষাধিক কৃষকদের আত্মহত্যার পথ বেছে নিয়েছে৷ আর বর্তমানের সর্বনাশা আইন কৃষকদের আরো বড় বিপদ ডেকে আনবে৷ সারা ভারত কৃষক সভার রাজ্য কমিটির সম্পাদক পবিত্র কর এমনটা আশঙ্কা ব্যক্ত করেন সভায়৷
কৃষকদের স্বার্থে আগামী ২৬ জানুয়ারি কৃষক সংগঠনগুলির রাজ্যেও বটতলা থেকে কামান চৌমুহনি পর্যন্ত মানববন্ধন কর্মসূচি পালন করবে বলে জানিয়েছেন তিনি৷ কারণ বিজেপি মানে স্বৈরাচার৷ বিজেপি মানে মানবতাহীন৷ বিজেপি মানে নির্দয়৷ রাজ্যের বিপ্লব দেবের সরকারও একইভাবে মনুষ্যত্বহীন বলে সরকারকে কাঠ গড়ায় তুলেন তিনি৷ এদিন দেশপ্রেম উদযাপনে উপস্থিত ছিলেন বিরোধী দল নেতা মানিক সরকার, আহ্বায়ক বিজন ধর সহ অন্যান্য নেতৃত্ব৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top