News Flash

  • Home
  • Uncategorized
  • ট্রাক থেকে রাবার শিট চুরি বিলোনিয়ায়
Image

ট্রাক থেকে রাবার শিট চুরি বিলোনিয়ায়

নিজস্ব প্রতিনিধি, শান্তিরবাজার/ আগরতলা, ২৩ জানুয়ারি৷৷ আজ ভোর ৪ ঘটিকায় বীরচন্দ্র নগর এলাকায় মালবাহী ট্রাকথেকে রাবার চুরি করেনিয়েগেলো চোরের দল৷ ঘটনার বিবরনে জানাযায় গতকাল রাতে টি আর ০৮ বি ১৫৪৩ নাম্বারের মালবাহী ট্রাক বিলোনিয়ার উত্তর ভারতচন্দ্র নগর থেকে রাবার ক্রয়করে আগরতলার উদ্দ্যোশ্যে রোওনাহয়৷ এরইমধ্যে যান চালক জাগীর মিয়া বীরচন্দ্র নগর এলাকায় পৌঁছানোর সঙ্গে সঙ্গে রাস্তায় গাড়ী দাড়করিয়ে উনার বাড়ীতে যান৷


বাড়ীতে যাবার পরতিনি গাড়ীতে শব্দ শুনারপর বাড়ীথেকে গাড়ীরকাছে ছুটে আসে৷ তখন তিনি দেখতে পান একটি মারুতি গাড়ীকরে কয়েকজন লোক ট্রাকথেকে রাবার নামাচ্ছেন৷ ট্রাক চালকের উপস্থিতির টেরপেয়ে চোরের দল মারুতিগাড়ীনিয়ে পালিয়েযায়৷ পরবর্তী সময় এই চুরির ঘটনা ট্রাক চালক রাবারের মালিক, গাড়ীর মালিক ও মনপাথর ফাঁড়ী থানায় জানান৷ ঘটনার খবরপেয়ে মনপাথর ফাঁড়ী থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার তদন্তে নেমেছেন৷ ট্রাক চালক জানান চোরের দলকে তিনি চিনতে পারেননি৷ ঘটনাস্থলথেকে একটি মোবাইল উদ্ধার হয়েছে বলে জানাযায়৷ এই চুরিকান্ডে ৫৫০ কেজি রাবার চুরিহয়েছে বলে জানাযায়৷ এখন দেখার বিষয় ঘটনার সুষ্ঠ তদন্তে এবং চোরদের আটক করতে পুলিশ কতটুকু সক্ষমহয়৷


নিশিকুটুম্বদের তান্ডব দিন দিন বেড়েই চলছে ধলাই জেলায়, রাতের আঁধারকে ডাল বানিয়ে নিশিকুটুম্বরা হানা দিচ্ছে দোকান ও বাড়িঘরে৷ সালেমা ব্লকের কচু ছড়া বাজারে এক দোকানে হানা দিয়ে নগদ অর্থ নিয়ে যায় নিশিকুটুম্ব এর দল৷ দোকানের মালিক বিমল দাস জানান গতকাল গভীর রাতের কোন এক সময়ে চোরের দল হানা দেয় তার দোকানে৷ দোকানে থাকা প্রায় ১ লক্ষ ২৫ হাজার টাকা নিয়ে যায় চোরের দল৷ দোকানের ঠিক পেছনে রয়েছে উনার বাড়ি৷ প্রায় সময়ই দোকানে তিনি টাকা রেখে যেতেন৷


গতকালও ঠিক একইভাবে তিনি দোকানে টাকা রেখে যান, শনিবার দোকানে এসে দেখতে পান দোকানের দরজা ভেঙ্গে চোরের দল টাকা নিয়ে যায়৷ সঙ্গে সঙ্গেই খবর দেওয়া হয় কচু ছড়া থানায়, কচু ছড়া থানার গাফিলতির কারণেই এমনটা ঘটেছে বলে অভিমত বাজার ব্যবসায়ীদের৷ একের পর এক চুরি হলেও কচু ছড়া থানার পুলিশ বাবুরা এখন পর্যন্ত কাউকে আটক করতে সক্ষম হয়নি, যার ফলে ক্ষোভে ফুঁসছে এলাকার জনগণ৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top