News Flash

  • Home
  • Uncategorized
  • নেতাজির পথ অনুসরণ করেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বাবলম্বী ভারত গড়তে চাইছেন : প্রতিমা
Image

নেতাজির পথ অনুসরণ করেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বাবলম্বী ভারত গড়তে চাইছেন : প্রতিমা

আগরতলা, ২৩ জানুয়ারি (হি.স.)৷৷ নেতাজির পথ অনুসরণ করেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বাবলম্বী ভারত গড়তে চাইছেন৷ তাই তিনি আত্মনির্ভর ভারত এবং নিউ ইন্ডিয়ার ডাক দিয়েছেন৷ আজ শনিবার নেতাজি সুভাষ বিদ্যানিকেতনে নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে এ-কথা বলেন সাংসদ প্রতিমা ভৌমিক৷ তেমনি, ছাত্র সমাজকে নেতাজির আদর্শ, মত ও পথকে অনুসরণ করার পরামর্শ দিয়েছেন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ৷


আজকের অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে সাংসদ প্রতিমা ভৌমিক বলেন, নেতাজি আমাদের দেশের গর্ব৷ তিনি বলেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব৷ এই আহ্বান আজও দেশবাসীকে সামনে এগিয়ে নিয়ে যায়৷ সাংসদ ভৌমিক বলেন, নেতাজি দেশের স্বাধীনতা আন্দোলনে যে অবদান রেখেছেন তা দেশবাসী চিরকাল মনে রাখবে৷ নেতাজি সুভাষচন্দ্র বসু বিশ্বাস করতেন দেশকে এগিয়ে নিয়ে যেতে হলে প্রথমে দেশের যুব সম্প্রদায়কে এগিয়ে আসতে হবে৷ আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও নেতাজি প্রদর্শিত পথকেই অনুসরণ করছেন৷ দেশকে স্বাবলম্বী করতে আত্মনির্ভর ভারত ও নিউ ইন্ডিয়ার ডাক দিয়েছেন তিনি৷


এদিন শিক্ষামন্ত্রী রতনলাল নাথ বলেন, নেতাজি সুভাষচন্দ্র বসু ভারতকে এক শক্তিশালী ও স্বাধীন রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিলেন৷ কৃতিত্বের সাথে আইসিএস পরীক্ষায় পাশ করেও তিনি সরকারি চাকরি না করে পরাধীন দেশমাতৃকার সেবায় কাজ করে গেছেন৷ ছাত্র সমাজকে নেতাজির আদর্শ, মত ও পথকে অনুসরণ করতে হবে৷ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ জাতীয় পতাকা, আজাদহিন্দ ফৌজের পতাকা উত্তোলন করে নেতাজির আবক্ষ মূর্তিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জ্ঞাপন করেন৷

তাঁর কথায়, নেতাজি সুভাষচন্দ্র বসু দেশমাতৃকার সেবায় স্বামী বিবেকানন্দ, ঋষি অরবিন্দ, দেশবন্ধু চিত্তরঞ্জন দাশ, বিপ্লবী রাসবিহারী বসু, রবীন্দ্রনাথ ঠাকুর, কাজি নজরুল ইসলাম প্রমুখ মনীষীর ভাবধারায় উদ্বুদ্ধ হয়েছিলেন৷ ব্রিটিশ শাসনের হাত থেকে দেশকে স্বাধীন করতে তিনি একাধিকবার কারাবরণ করেন৷ শিক্ষামন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতাজির জন্মজয়ন্তীকে দেশব্যাপী পরাক্রম দিবস হিসেবে পালন করার ঘোষণা করেছেন৷ প্রধানমন্ত্রী নেতাজির সব অজানা তথ্য, তাঁর ব্যবহারিক অমূল্য সামগ্রী দেশবাসীকে দেখানোর জন্য লালকেল্লায় একটি ডিজিটাল মিউজিয়াম চালু করেছেন৷ প্রধানমন্ত্রী চান এক ভারত, শ্রেষ্ঠ ভারত৷ তাঁর বিশ্বাস, যুবারা হলেন দেশের সম্পদ৷ তাঁরা স্বাবলম্বী হয়ে উঠলেই দেশ স্বয়ম্ভর হয়ে উঠবে৷ প্রধানমন্ত্রীর পথ ধরেই মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এ রাজ্যকে এগিয়ে নিয়ে যাচ্ছেন৷ শিক্ষামন্ত্রী বলেন, রাজ্যের শিক্ষা ব্যবস্থার সার্বিক বিকাশে এনসিইআরটি সিলেবাস চালু সহ মোট ৩৪টি ক্ষেত্রে সংস্কার আনা হয়েছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top