News Flash

  • Home
  • Uncategorized
  • পুলিশকে চ্যালেঞ্জ জানিয়ে শহর আগরতলায় বাড়ছে চুরি
Image

পুলিশকে চ্যালেঞ্জ জানিয়ে শহর আগরতলায় বাড়ছে চুরি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জানুয়ারি৷৷ রাজধানী আগরতলা শহরের নেতাজি চৌমুহনী এলাকায় গতকাল রাতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে৷ চোরের দল নেতাজির চৌমুহনী এলাকার একটি বৈদ্যুতিক সামগ্রী বিক্রয়ের দোকানে হানা দিয়ে নগদ আড়াই লক্ষাধিক টাকা সহ প্রচুর জিনিসপত্র হাতিয়ে নিয়ে গেছে৷ শুক্রবার সকালে স্থানীয় লোকজন এবং অন্যান্য ব্যবসায়ীরা ঘটনা দেখে দোকানের মালিকের খবর দেন৷


খবর পেয়ে দোকানের মালিক ছুটে আসেন৷ খবর পাঠানো হয় আগরতলা পশ্চিম থানার পুলিশকে৷ খবর পেয়ে পশ্চিম থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে৷ জানা গেছে বৈদ্যুতিন সামগ্রী বিক্রির দোকানের টিনের ছাউনি কেটে চোরেরা ভেতরে ঢুকে এই চুরি কান্ড সংগঠিত করেছে৷ পুলিশ এ ব্যাপারে একটি মামলা গ্রহণ করে ঘটনার তদন্ত শুরু করলেও এখনো পর্যন্ত যদি যাওয়া মালপত্র এবং নগদ টাকা উদ্ধার করতে সক্ষম হয়নি৷রাজধানী আগরতলা শহরের নিরাপত্তা বলয়ের মধ্যে এ ধরনের চুরির ঘটনা ঘিরে ব্যবসায়ীসহ স্থানীয় জনমনে তীব্র আতঙ্কের সৃষ্টি হয়েছে৷

পুলিশের ভূমিকা নিয়েও নানা মহলে নানা প্রশ্ণ উঠতে শুরু করেছে৷ পুলিশি টহল এর দুর্বলতার সুযোগে কাজে লাগিয়ে চোরেরা এ ধরনের চুরির ঘটনা সংঘটিত করে চলেছে বলে ব্যবসায়ীসহ স্থানীয় জনগণের অভিযোগ৷ উল্লেখ্য গত কিছুদিন ধরেই রাজধানী আগরতলা শহর ও শহরতলীর এলাকায় চুরির ঘটনা ব্যাপকহারে বৃদ্ধি পেয়ে চলেছে৷ তাতে রাত্রিকালীন নিরাপত্তা নিয়ে সাধারন মানুষ জল তৃপ্ত আতঙ্কে রয়েছেন৷ রাজধানী আগরতলা শহর ও শহরতলীর এলাকায় রাত্রিকালীন পুলিশি টহল বাড়ানোর জন্য এলাকাবাসীর তরফ থেকে জোরালো দাবি জানানো হয়েছে৷


এদিকে, বেশকিছুদিন ধরে রাজধানীর মহিলা মহাবিদ্যালয় সংলগ্ণ সড়কটি সংস্কারের কাজ চলছে৷ সুজিত পাল নামে এক ঠিকেদার এই কাজ করাচ্ছেন৷ প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার সন্ধ্যায়ও শ্রমিকরা কাজ শেষে রাস্তার পাশে রাস্তা সংস্কারে ব্যবহুত রোলারটি রেখে চলে যায়৷ শুক্রবার সকালে শ্রমিকরা কাজ করতে এসে দেখতে পায় রোলারের ব্যাটারি, মোটার সহ কিছু যন্ত্রাংশ চুরি হয়ে গেছে৷ খবর পেয়ে ঠিকেদার সুজিত পাল ঘটনাস্থলে ছুটে আসেন৷ খবর দেওয়া হয় পুলিশকে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ ঠিকেদার সুজিত পাল জানান এই চুরির ঘটনায় ওনার ৪০ থেকে ৫০ হাজার টাকা ক্ষতি হয়েছে৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top