News Flash

  • Home
  • Uncategorized
  • মিজোরামে আসাম রাইফেলস-এর অভিযান, উদ্ধার বহু আগ্নায়েস্ত্র
Image

মিজোরামে আসাম রাইফেলস-এর অভিযান, উদ্ধার বহু আগ্নায়েস্ত্র

আইজল, ২২ জানুয়ারি (হি.স.) : মিজোরামে আসাম রাইফলস-এর সফল অভিযান। অভিযানে উদ্ধার হয়েছে বহু আগ্নেয়াস্ত্র। আগ্নেয়াস্ত্ৰ মজুত রাখার অভিযোগে এক ব্যক্তিকে আটক করেছেন অভিযানকারীরা।

আসাম রাইফেলস-এর জনৈক আধিকারিকের কাছে প্রাপ্ত খবরে প্রকাশ, গোপন তথ্যের ভিত্তিতে আজ শুক্রবার রাজ্যের চাম্পাই জেলার জুট এলাকার প্রত্যন্ত ঘন জঙ্গলের এক স্থানে অভিযান চালিয়ে বিরাট সাফল্য পেয়েছেন তাঁরা। আসাম রাইফলস-এর অভিযানে তিনটি একে ৫৬ রাইফেল, তিনটি খালি ম্যাগাজিন এবং ২.৩ লক্ষ মায়ানমারের টাকা উদ্ধার হয়েছে।

অফিসার জানান, বিশেষ সূত্ৰের কাছে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মিজোরাম আবগারি দফতরের আধিকারিকদের নিয়ে আসাম রাইফেলস এই অভিযান সংগঠিত করেছিল। আসাম রাইফেলস-এর আধিকারিক বলেন, মায়ানমার এবং ভারতের মধ্যে অস্ত্ৰ সরবরাহের চুক্তি সম্পন্ন হওয়ার আগে অভিযানকারী দল কর্তৃক অস্ত্ৰগুলি উদ্ধারের ঘটনা তাৎপর্য বহন করছে। এদিকে, সীমান্তে ভারতীয় সেনাবাহিনীর অবস্থানের খবর পেয়ে মায়ানমার ভূখণ্ডে অবস্থানকারী অস্ত্ৰ পাচারকারীরা পালিয়ে গা ঢাকা দিয়েছে।

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top