News Flash

  • Home
  • Uncategorized
  • এনসিসি প্রশিক্ষণের জন্য ১০০০ দেশি স্কুলকে চিহ্নিত করা হয়েছে : রাজনাথ সিং
Image

এনসিসি প্রশিক্ষণের জন্য ১০০০ দেশি স্কুলকে চিহ্নিত করা হয়েছে : রাজনাথ সিং

নয়াদিল্লি, ২১ জানুয়ারি (হি. স.): সীমান্ত এবং উপকূলবর্তী এলাকায় ১১০০ স্কুলকে চিহ্নিত করা হয়েছে এনসিসি প্রশিক্ষণের জন্য। বৃহস্পতিবার এ কথা জানিয়েছেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।


 দিল্লির এনসিসি প্যারেড গ্রাউন্ডে ন্যাশনাল ক্যাডেট কর্প রেলির বার্ষিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে রাজনাথ সিং জানিয়েছেন, ন্যাশনাল ক্যাডেট কর্পকে সম্প্রসারণ করার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ক্যাডেটদের জন্য সীমান্তবর্তী এবং উপকূলবর্তী এলাকায় প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে। এর জন্য ১১০০ স্কুলকে চিহ্নিত করা হয়েছে এনসিসি প্রশিক্ষণের জন্য। এনসিসিতে মহিলাদের অংশগ্রহণ ২৮ শতাংশ থেকে বেড়ে ৩৩ শতাংশ করা হয়েছে। এনসিসির মাধ্যমে মহিলাদের ক্ষমতায়ন করতে চিরপ্রতিজ্ঞ কেন্দ্র। কর্মসংস্থানের ক্ষেত্রেও এনসিসিকে অগ্রাধিকার দেওয়া হবে। এনসিসিতে পুরস্কারের সংখ্যা বৃদ্ধি করা হয়েছে ১৪৩ থেকে বাড়িয়ে তা করা হয়েছে ২৪৩।


ভারত বসুধৈব কুটুম্বকমে বিশ্বাস করে। সেই কারণে প্রতিষেধক বিদেশে রফতানি করা হবে। তরুণ প্রজন্মের সমর্থনে আত্মনির্ভরতার দিকে ভারত এগিয়ে যাবে। তরুণ প্রজন্মকে এমনভাবে সক্ষম এবং গড়ে তোলা হবে যে তারা ভবিষ্যতে সফল হতে পারবে। এনসিসি এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top