News Flash

  • Home
  • Uncategorized
  • আইজিএম হাসপাতালে করোনার টিকাকরণ কর্মসূচি পরিদর্শন করলেন সাংসদ প্রতিমা ভৌমিক
Image

আইজিএম হাসপাতালে করোনার টিকাকরণ কর্মসূচি পরিদর্শন করলেন সাংসদ প্রতিমা ভৌমিক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জানুয়ারি৷৷ আইজিএম হাসপাতালে মঙ্গলবার স্বাস্থ্য কর্মীদের মধ্যে কো ভ্যাকসিন পদান করা হয়৷পশ্চিম ত্রিপুরার সাংসদ প্রতিমা ভৌমিক কো ভ্যাকসিন প্রদান উপলক্ষে আইসিএম হাসপাতালে উপস্থিত ছিলেন৷উল্লেখ্য গত ১৬ জানুয়ারি থেকে প্রথম পর্যায়ে আইজিএম হাসপাতালসহ বিভিন্ন স্থানে কোন ভ্যাকসিন প্রদান শুরু হয়েছে৷ মঙ্গলবার আইজিএম হাসপাতালে কো ভ্যাকসিন প্রদান উপলক্ষে উপস্থিত থেকে পশ্চিম ত্রিপুরা সাংসদ প্রতিমা ভৌমিক বলেন প্রথম পর্যায়ে স্বাস্থ্যকর্মী সাফাই কর্মী এবং সাংবাদিকদের এই কোন ভ্যাকসিন দেওয়া হবে৷আইজিএম হাসপাতালে মঙ্গলবার যারা কো ভ্যাকসিন নিয়েছেন তারা প্রত্যেকেই উৎফুল্ল বলে জানান সাংসদ প্রতিমা ভৌমিক৷

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাংসদ প্রতিমা ভৌমিক বলেন ভারতবাসী হিসেবে আমরা এখন গর্বিত৷ লক ডাউন এর সময় অনেকে করোনা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করেছেন৷তাদের মধ্যে যারা প্রথম শ্রেণীর যোদ্ধা হিসেবে কাজ করেছেন তাদেরকে প্রথম পর্যায়ে ভেকসিন প্রদান করা হচ্ছে৷ দ্বিতীয় পর্যায়ে অন্যান্যদের ভ্যাকসিন দেওয়া হবে বলে জানান সাংসদ প্রতিমা ভৌমিক৷ প্রসঙ্গক্রমে তিনি আরো বলেন বিশ্বের বড় বড় দেশ যা করতে পারেনি ভারত বর্ষ তা করতে সক্ষম হয়েছে৷ করোনা ভাইরাসকে আমরা ভারতবাসী সবাই মিলে হারিয়ে দিতে সক্ষম হয়েছি৷আগামী দিন নিজেদের শক্তিশালী করতে ও মনোবল বাড়াতে এ ধরনের কো ভ্যাকসিন প্রদান করা হচ্ছে বলে তিনি উল্লেখ করেন৷ভারতবর্ষে করোনা সংক্রমনের বিরুদ্ধে যারা লড়াই করেছেন তাদেরকে এবং যারা এই ভ্যাকসিন আবিষ্কার করেছেন তাদের প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সাংসদ প্রতিমা ভৌমিক৷ ভারতের রাষ্ট্র নায়কদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন৷করোনা ভাইরাস সংক্রমণ কালে জরুরী ভিত্তিতে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করার ফলেই ভারতবর্ষে করোনাভাইরাস তেমন ভয়ঙ্কর আকার ধারণ করতে পারেননি বলেও তিনি উল্লেখ করেন৷

এ বিষয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সময়কালীন যথাযথ সিদ্ধান্ত গ্রহণকে তিনি শ্রদ্ধা ও অভিনন্দন জানিয়েছেন৷সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত গ্রহণ এবং দেশের জনগণ প্রধানমন্ত্রী এই সিদ্ধান্ত অক্ষরে অক্ষরে পালন করার ফলেই আমাদের দেশ ভয়ঙ্কর বিপদের হাত থেকে রক্ষা পেয়েছে৷ করুণা ভাইরাস সংক্রমণে আমাদের দেশে প্রাণহানির ঘটনা ঘটলেও আশঙ্কার তুলনায় অনেকটাই কম বলেও তিনি মনে করেন৷পরিস্থিতি সামাল দেওয়া সম্ভব হয়েছে বলেই সাফল্য মিলেছে বলেও তিনি উল্লেখ করেন৷করোনা ভাইরাস মোকাবেলার জন্য দেশের অন্যান্য রাজ্যের সঙ্গে আমাদের রাজ্যে ও ভ্যাকসিন প্রদানের যে কর্মসূচি গ্রহণ করা হয়েছে তাতে সকলকে সহযোগিতার হাত প্রসারিত করতে আহ্বান জানিয়েছেন সাংসদ প্রতিমা ভৌমিক৷ এ বিষয়ে সব দ্বিধাদ্বন্দ্ব ভুলে সমালোচনার ঊধর্ে উঠে সমাজকে ভয়ঙ্কর বিপদের হাত থেকে রক্ষা করতে এগিয়ে আসতে হবে বলেও তিনি মনে করেন৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top