News Flash

  • Home
  • Uncategorized
  • বড়দোয়ালিতে হাতেনাতে ধৃত ২ নেশা ব্যপারী
Image

বড়দোয়ালিতে হাতেনাতে ধৃত ২ নেশা ব্যপারী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জানুয়ারি৷৷ রাজধানী আগরতলা শহর সংলগ্ণ বড়দোয়ালি সুকল সংলগ্ণ এলাকায় দুই নেশা কারবারিকে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনগণ৷ আটক দুই নেত্রীর নাম সুমন মিয়া এবং বিশ্বজিৎ চৌধুরী৷ তাদের কাছ থেকে প্রচুর পরিমাণ নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করা হয়েছে৷জানা গেছে তারা বিভিন্ন এলাকায় মধুচক্রের আসর বসাত৷ এ বিষয়ে যুব মোর্চা কর্মীদের কাছে সুনিদৃষ্ট খবর ছিল৷


সেই খবরের ভিত্তিতে নেশা কারবারিদের আটক করার জন্য তারা উৎপেতে বসেছিল৷মঙ্গলবার দুপুর নাগাদ নেশা কারবারিরা যখন সুকল সংলগ্ণ এলাকায় আসে তখন তাদেরকে নেশাজাতীয় সামগ্রীসহ হাতেনাতে আটক করা হয়৷ নেশা সামগ্রীসহ আটক দুই যুবককে গণধোলাই দেন উত্তেজিত জনতা৷ তাতে তারা দুজনেই আহত হয়৷ তাদেরকে আটক করে পুলিশকে খবর দেওয়া হয়৷ পুলিশ তাদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা গ্রহণ করেছে৷ দুই নেশা কারবারিকে আটক করার সংবাদে এলাকার জনমনে স্বস্তি ফিরেছে৷

আটকদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য দাবি জানিয়েছেন এলাকাবাসী৷ উল্লেখ্য গত বেশ কিছুদিন ধরেই এলাকায় নেশা কারবারিদের দৌরাত্ম্য বৃদ্ধি পেয়েছিল৷ ভয়ঙ্কর নেশার কবলে পড়ে এলাকার যুবসমাজ মারাত্মকভাবে কলুষিত হচ্ছিল৷ সে কারণেই তাদেরকে আটক করার জন্য এলাকার লোকজন তৎপর হয়ে ওঠে৷শেষ পর্যন্ত যুব মোর্চার সদস্যরা তাদেরকে আটক করতে সক্ষম হয়৷যুব মোর্চার পক্ষ থেকেও আটক নেতা-কর্মীদের বিরুদ্ধে কঠোর আইনী ব্যবস্থা গ্রহণ এবং দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে জোরালো দাবি জানানো হয়েছে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top