News Flash

  • Home
  • Uncategorized
  • রাজ্যে গণতন্ত্রের উপর আক্রমণ হচ্ছে , রাজ্যপালের সাথে দেখা করে জানালেন বিরোধী পরিষদীয় দলের প্রতিনিধিরা
Image

রাজ্যে গণতন্ত্রের উপর আক্রমণ হচ্ছে , রাজ্যপালের সাথে দেখা করে জানালেন বিরোধী পরিষদীয় দলের প্রতিনিধিরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জানুয়ারি৷৷ বিরোধী পরিষদীয় দলের পক্ষ থেকে ৬ জনের একটি প্রতিনিধি দল সোমবার রাজ্যপালের সাথে সাক্ষাতে মিলিত হন৷ জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয় দেখার দায়িত্ব সরকারের৷ কারো কিছু বলার থাকলে সরকারের দৃষ্টিতে নেবে৷ ৩৩-৩৪ মাসে রাজ্যে সিপিআইএম সচেতনভাবে সরকারকে টপকে গিয়ে জনগণের জন্য রাজ্যপালের সাথে দেখা করতে হয়৷ রাজ্যপালের সাথে দেখা করে এসে বিরোধী দলনেতা মানিক সরকার সাংবাদিক সম্মেলনে একথা বলেন৷


তিনি বলেন, ৭ টি বিষয় তুলে ধরা হয় রাজ্যপালের কাছে৷ রাজ্যের পরিস্থিতির অবনতি ঘটেছে৷ তাই রাজ্যপালকে বলা হয়েছে তিনি কার্যকরি ভূমিকা নিতে৷ মানিক সরকার বলেন, গণতন্ত্রের উপর আক্রমণ৷ ব্যক্তিগত স্বাধীনতার উপর আক্রমণ হচ্ছে৷ বিরোধীরা কর্মসূচি গ্রহণ করলে স্বাধীনভাবে করতে দেওয়া হচ্ছে না৷ বিরোধী কার্যালয় গুলি খুলতে দেওয়া হচ্ছে না৷ বিরোধী দলের বিধায়কদের উপর আক্রমণ করা হচ্ছে৷ তাদের বাড়িঘর ভাঙচুর করা হচ্ছে৷ বিধায়ক ভানু লাল সাহা এবং সুধন দাস একাধিকবার আক্রান্ত হয়েছেন৷ ডাক্তার, নার্স, সাংবাদিক পর্যন্ত আক্রান্ত হচ্ছে৷


পুলিশ কোনো নিরপেক্ষ ভূমিকা নিচ্ছে না৷ জন নির্বাচিত প্রতিনিধিরা যদি আক্রান্ত হয় তাহলে আর আছে কি? একনায়কতন্ত্র সরকার চলছে রাজ্যে৷ এ সরকার গণতন্ত্রকে ধবংস করে দিচ্ছে৷ এটা কি আপনার সরকার ? এতে আপনি সন্তুষ্ট ? এ ধরনের একদলীয় ব্যবস্থা বন্ধ করা অত্যন্ত জরুরি৷ তাই রাজ্যপালকে ব্যবস্থা নিতে হবে বলে জানানো হয়েছে বলে জানান তিনি৷ এভাবে চলতে দেওয়া যায় না৷ এগুলো শোনার পর রাজ্যপাল রমেশ বৈশ আশ্বাস দিয়েছেন তিনি মুখ্যমন্ত্রী এবং রাজ্য পুলিশের মহানির্দেশকের সাথে বসে এই বিষয়গুলি সম্পর্কে আলোচনা করবেন বলে জানিয়েছেন তিনি৷ সাংবাদিক সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিরোধী দলের উপনেতা বাদল চৌধুরী সহ অন্যান্যরা৷

Releated Posts

পাঁচ বছর ধরে বিধবা ভাতা অধরা, অসুস্থ বৃদ্ধা শাশুড়ির জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন পুত্রবধূর

জম্পুইজলা, ২৭ সেপ্টেম্বর:  স্বামীর মৃত্যুর পাঁচ বছর পেরিয়ে গেলেও মেলেনি বিধবা ভাতা। বয়স ৭০ বছর, শারীরিক অসুস্থতায় জর্জরিত।…

ByByReshmi Debnath Sep 27, 2026

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top